কয়লা কাণ্ডে 'লালা' ঘনিষ্ঠকে জিজ্ঞাসাবাদ সিবিআই-এর, কোটি কোটি টাকা হাত বদলে চাঞ্চল্যকর 'স্বীকারোক্তি'
কয়লা পাচার কাণ্ডে (coal scam) চাঞ্চল্যকর তথ্য। সিবিআই (cbi) দাবি করেছে শিলিগুড়ি থেকে গ্রেফতার হওয়া লালা ঘনিষ্ঠ (lala) বামাপদ দে স্বীকারোক্তিতে যা বলেছেন, তা তাদের তদন্তকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সে প্রতিম
কয়লা পাচার কাণ্ডে (coal scam) চাঞ্চল্যকর তথ্য। সিবিআই (cbi) দাবি করেছে শিলিগুড়ি থেকে গ্রেফতার হওয়া লালা ঘনিষ্ঠ (lala) বামাপদ দে স্বীকারোক্তিতে যা বলেছেন, তা তাদের তদন্তকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সে প্রতিমাসে কোটি কোটি টাকা পুলিশকর্মীদের হাতে পৌঁছে দিত, যাতে কয়লার গাড়ি রাস্তায় আটক করা না হয় তার জন্য।

রবিবার শিলিগুড়ি থেকে গ্রেফতার
রবিবার সিবিআই আধিকারিকরা শিলিগুড়ি থেকে এই ব্যক্তিকে গ্রেফতার কেন। সিবিআই তখন জানিয়েছিল লালা ঘনিষ্ঠ এই ব্যক্তি হ্যান্ডলার হিসেবে কাজ করতেন। প্রভাবশালীদের কাছে টাকা পৌঁছে দিতেন। বামাপদ দে নামে ওই ব্যক্তিকে শিলিগুড়ি থেকে কলকাতায় আনা হয়। শুরু হয় জিজ্ঞাসাবাদ।

জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য
সোমবারের পরে মঙ্গলবারেও বামাপদ দে কে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা। তাঁকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি সিবিআই-এর। আসানসোল, ডালখোলা এবং শিলিগুড়ি দিয়ে ভিন রাজ্যে যেসব কয়লার ট্রাক যেত সেগুলিকে নির্বিঘ্নে ভিন রাজ্যে পাঠানোর দায়িত্ব ছিল এই বামাপদ দের। যার জন্য প্রতিমাসে পুলিশের নিচুতলার কর্মীদের জন্য ৪৫ কোটি টাকা এবং উচ্চপদের আধিকারিকদের জন্য ৬০ কোটি টাকা পৌঁছে দিত সে। জানা গিয়েছে, আদালত থেকে অনুমতি নেওয়ার পরে বামাপদ দের বয়ান রেকর্ড করা হয়েছে।

এসেছে কমন নাম
এর আগে কয়লা কাণ্ডে লালার কোর টিমের অন্যতম মুখ গণেশ বাগাড়িয়াকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তার থেকে যেসব নাম পাওয়া গিয়েছিল, বামাপদ দেকে জিজ্ঞাসাবাদ করে অনেক নামের মিল পাওয়া গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, লালার ফেলে যাওয়া ডায়েরি থেকেই গণেশ বাগাড়িয়া ছাড়াও বামাপদ দের নাম পাওয়া যায়। এছাড়াও লেনদেন কোন কোন সরকারি আধিকারিক এবং রাজনৈতিক নেতাকে করা হয়েছে, তাঁদের নামও পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদ করা হয়েছে কলকাতার ব্যবসায়ীকেও
এর আগে কয়লা কাণ্ডে কলকাতার ব্যবসাসী রণধীর বার্নওয়ালকে জেরা করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের দাবি, কয়লা কাণ্ডের কালো টাকা বাজারে বিনিয়োগ করতেন এই ব্যবসায়ী। এই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে টাকার লেনদেনের হদিশ পাওয়ার চেষ্টা করে সিবিআই।












Click it and Unblock the Notifications