প্রার্থী তালিকা নিয়ে অমিত শাহের নির্দেশেই হল কাজ, 'সোনার বাংলা'র জন্য লড়াই আরও তীব্র
প্রার্থী তালিকা নিয়ে অমিত শাহের নির্দেশেই হল কাজ, 'সোনার বাংলা'র জন্য লড়াই আরও তীব্র
কলকাতায় থেকে অমিত শাহ (amit shah) রাজ্য বিজেপির (bjp) শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে একসঙ্গে কাজ করার ডাক দিয়েছিলেন। তারপর এদিন থেকেই সোনার বাংলার লক্ষ্যে বিজেপির যুদ্ধ আরও তীব্র হয়েছে। ঝাঁপিয়ে পড়েছে ক্ষোভের সমাধান সূত্র বের করতে। গত দুদিনের মতো এদিন কোথাও প্রার্থী তালিকা নিয়ে সেরকম কোনও বিক্ষোভ লক্ষ্য করা যায়নি।

অমিত শাহের প্রশ্ন
প্রার্থী তালিকা প্রকাশের পরেই বিজেপির প্রধান নির্বাচনী কার্যালয় হেস্টিংস-সহ বিভিন্ন জেলায় যে বিক্ষোভ হয়েছে, তাতে ক্ষুব্ধ বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। সূত্রের খবর অনুযায়ী, বৈঠকে অমিত শাহ উপস্থিত, দিলীপ ঘোষ, মুকুল রায়দের প্রশ্ন করেন, কেন এই ক্ষোভ। দলেরই কেউ কি এতে মদত দিচ্ছেন, নাকি দলের নেতা-কর্মীরা নিজেরাই হাজির হয়েছেন, তা খোঁজ খবর করতে নির্দেশ দিয়েছেন।

অমিত শাহকে জবাব
সূত্রের খবর অনুযায়ী, বৈঠকে উপস্থিত রাজ্য বিজেপির এক নেতা বলেছেন, এই বিক্ষোভের কোনও কোনওটা তৃণমূল কংগ্রেস তৈরি করেছে। বিজেপির রাজ্য নেতৃত্বের তরফে দলের কর্মীদের সঙ্গে কথা বলে বিক্ষোভ দূর করার চেষ্টা করা হচ্ছে। তবে এইনেতার মতে বিক্ষোভ সামান্য ব্যাপার। খুব তাড়াতাড়ি এর সমাধান সূত্র বেরিয়ে যাবে।

সমাধান সূত্র বের করতে ঝাঁপিয়ে পড়েছেন নেতারা
নির্দেশ মতোই কাজ শুরু হয়ে গিয়েছেন। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতারা বিক্ষোভের সমাধান করতে ঝাঁপিয়ে পড়েছেন। বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠক করে সমাধান সূত্র বের করার কাজ শুরুও হয়ে গিয়েছে। বিজেপির রাজ্য নেতারা বলছেন, দলের তরফে যাঁকে টিকিট দেওয়া হয়েছে, তাঁর জেতার ক্ষমতা আছে বলেই দওয়া হয়েছে। সেটাই মাপকাঠি। তবে এও বলা হয়েছে, কয়েকমাস আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়ে টিকিট পাওয়াদের সংখ্যা খুব সামান্যই। এটাও ঠিক যে বিজেপি কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে মাসের পর মাস লড়াই করে গিয়েছেন। তবে এই পরিস্থিতি প্রত্যেক নির্বাচনের আগেই তৈরি হয় বলেও সাফাই দেওয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ে বৈঠক করেন অমিত শাহ
রাজ্য সফরে এসে দলের পরিস্থিতি নিয়ে সোমবার রাতে বৈঠক করেন অমিত শাহ। সেই বৈঠকে অমিত শাহ বলেছিলেন যাঁরা অসুবিধা তৈরি করছে, তাঁদের ওপর নজরদারি করতে। এছাড়াও রাজ্য এবং কেন্দ্রীয় দলের মধ্যে যাতে কোনও বোঝার ব্যাপারে কোনও ফাঁক না থাকে, তার জন্যও নির্দেশ দিয়েছিলেন তিনি।
প্রসঙ্গত বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশের পরেই হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে দেন বিভিন্ন কেন্দ্র থেকে আসা কর্মীরা। এছাড়াও ডায়মন্ডহার, বাগনান, পাঁচলার প্রার্থী নিয়ে এলাকায় বিক্ষোভ চলতে থাকে। এরপর কী কারণে বিরোধ তা জানতে এলাকা ভিত্তিক পাঁচজনের দলের সঙ্গে কথা বলেন দায়িত্বপ্রাপ্ত নেতারা।












Click it and Unblock the Notifications