বাজেটের পরেই দিল্লিতে ডাক দিলীপ, মুকুলদের! 'হোম টাস্ক' পর্যালোচনায় শুভেন্দুকেও ডাকলেন শাহ, নাড্ডারা

কেন্দ্রীয় বাজেট শেষ হওয়ার পরের দিনই রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের নিয়ে ফের বৈঠকে বসতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বৈঠকে দিলীপ ঘোষ (dilip ghosh), মুকুল রায় (mukul roy) ছাড়াও শুভেন্দু অধিকারীকে (suvendu adhikari) ডা

কেন্দ্রীয় বাজেট শেষ হওয়ার পরের দিনই রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের নিয়ে ফের বৈঠকে বসতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বৈঠকে দিলীপ ঘোষ (dilip ghosh), মুকুল রায় (mukul roy) ছাড়াও শুভেন্দু অধিকারীকে (suvendu adhikari) ডাকা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, এই বৈঠকে সাংগঠনিক বিষয় নিয়ে পর্যালোচনা করা হতে পারে।

জানুয়ারির মাঝামাঝিতেই হয়েছে পর্যালোচনা বৈঠক

জানুয়ারির মাঝামাঝিতেই হয়েছে পর্যালোচনা বৈঠক

এইমাসের মাঝামাঝি সময়ে দিল্লিতে রাজ্যের নেতাদের নিয়ে বৈঠক করেছিল কেন্দ্রীয় নেতৃত্ব। দিলীপ ঘোষের পাশাপাশি মুকুল রায়কেও তলব করা হয়েছিল এই বৈঠকে। গিয়েছিলেন রাজ্য বিজেপির সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী। বৈঠকটিকে রুটিন বৈঠক বলে বর্ণনা করেছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। সেই বৈঠকে সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছিল। সূত্রের খবর অনুযায়ী বিজেপিতে আদি বনাম নব্যদের যে লড়াই রয়েছে, তাতে রাশ টানতে বলা হয়েছিল নেতাদের।

শুভেন্দু অধিকারী না থাকা নিয়ে উঠেছিল প্রশ্ন

শুভেন্দু অধিকারী না থাকা নিয়ে উঠেছিল প্রশ্ন

বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই বিজেপিতে গুরুত্ব পাচ্ছেন শুভেন্দু অধিকারী। ১৯ ডিসেম্বর বিজেপিতে যোগ দেওয়ার পরেই বছরের শুরুতে তাঁকে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান করা হয়। সেই পরিস্থিতিতেও দিল্লিতে হওয়া বৈঠকে শুভেন্দু অধিকারী ডাক না পাওয়ায় অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন।

ফের দিল্লিতে বৈঠক দিলীপ, মুকুলদের, সঙ্গে শুভেন্দুও

ফের দিল্লিতে বৈঠক দিলীপ, মুকুলদের, সঙ্গে শুভেন্দুও

শনিবার বিকেলের চাটার্ড ফ্লাইটে দিল্লিতে গিয়েছেন, তৃণমূল ছেড়ে আসা পাঁচ জনপ্রতিনিধি। সঙ্গে গিয়েছে মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীও। সূত্রের খবর অনুযায়ী, এঁদের সবাই রাতেই ফিরে আসবেন কলকাতায়। সূত্রের খবর অনুযায়ী, সোমবার বাজেটের দিন বিকেলেই দিল্লির পথে রওনা হবেন দিলীপ ঘোষ, মুকুল রায়রা। পরের দিন বিজেপির সদর দফতর কিংবা অমিত শাহের বাসভবনে বৈঠক হবে। এবারের বৈঠকে শুভেন্দু অধিকারীকেও উপস্থিত থাকতে বলা হয়েছে বলে সূত্রের খবর।

বৈঠকের বিষয় নিয়ে জল্পনা

বৈঠকের বিষয় নিয়ে জল্পনা

শনিবারে দিল্লিতে বড় যোগদান পর্বের পরে রবিবার ডুমুরজলায় বড় সভা করতে চলেছে বিজেপি। দিলীপ ঘোষ নিজেই বলেছেন, এই যোগদানে বিজেপির শক্তিবৃদ্ধি হবে। শুধু মুখে শক্তিবৃদ্ধির দাবি যে যথেষ্ট নয়, অঞ্চল ধরে ধরে তার পর্যালোচনা করতে চায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। উত্তর থেকে দক্ষিণ বিজেপির সাংগঠনিক জেলা ধরে ধরে পর্যালোচনা করা হতে পারে বলে সূত্রের খবর। দলের এক নেতা জানিয়েছিলেন, ম্যাক্রো ও মাইক্রো দুই ধরনের ম্যানেজমেন্ট নিয়েই আলোচনা করা হবে বৈঠকে। পাশাপাশি সংগঠনের সমন্বয় এবং আদি ও নব্যদের মধ্যে যে 'দ্বন্দ্ব' ছিল তা দূর করার নির্দেশ দেওয়ার পর কতটা কাজ হয়েছে, রাজ্যের নেতাদের মুখ থেকে শুনতে চান অমিত শাহ, জেপি নাড্ডারা। এছাড়াওয় বেশ কয়েকটি জেলা ধরে ধরে, বিশেষ কয়েকজন রাজ্য নেতাকে দায়িত্ব বন্টন করা হতে পারে বলেও সূত্রের খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+