২১-এর ক্ষমতা দখলে বিজেপির রণকৌশল আইটি সেলের হাতে, কীভাবে কাজ পরামর্শ অমিত শাহের
২১-এর ক্ষমতা দখলে বিজেপির রণকৌশল আইটি সেলের হাতে, কীভাবে কাজ পরামর্শ অমিত শাহের
বর্তমান রাজনীতিতে মানুষের মন যাচাই থেকে ক্ষমতা দখল, ভূমিকা নেয় সোশ্যাল মিডিয়া। যা নিয়ন্ত্রণ করে থাকে স্ব-স্ব রাজনৈতিক দলগুলির আইটি সেল। এব্যাপারে বিজেপির (bjp) আইটি সেল (it cell) যে দেশের মধ্যে শক্তিশালী, তা স্বীকার করে নেন বিজেপির অতি বড় বিরোধীও। এদিন কলকাতায় সেই আইটি সেলের স্বেচ্ছাসেবকদের সভায় ভাষণ দিলেন অমিত শাহ (amit shah)। কীভাবে কাজ করতে হবে তাঁর পরামর্শও দিলেন তিনি।

রণকৌশল বাতলে দিলেন অমিত শাহ
একদিনের ঝটিকা রাজ্য সফরে অমিত শাহের শেষ কর্মসূচি ছিল সায়েন্সসিটি অডিটোরিয়ামে আইটি সেলের স্বেচ্ছাসেবকদের উদ্দেশে ভাষণ। সেখানে তিনি কীভাবে বাংলায় কাজ করতে হবে, সেব্যাপারে বুঝিয়ে বলেন। অমিত শাহ বলেন, যাঁরা স্টেজে রয়েছেন, তাঁরা কেউই লড়াই করছেন না। স্বেচ্ছাসেবকদের উদ্দেশে তিনি বলেন, লড়াই করছেন আপনারা। তিনি আরও বলেন, লড়াইয়ে ২০০ আসনে জিত নিশ্চিত করুন। পাশাপাশি তিনি সেলের প্রতিটি দলকে চারটি ভাগে ভাগ করে কাজ করার পরামর্শ দিয়েছেন।

নির্বাচন পূর্বভারতের উন্নয়নের
এদিন অমিত শাহ বলেছেন, এই নির্বাচন শুধু পশ্চিমবঙ্গের নির্বাচন নয় কিংবা মুখ্যমন্ত্রী বাছাইয়ের নির্বাচন নয় কিংবা সরকার পরিবর্তনের জন্য নয়। এই নির্বাচন হল পূর্ব ভারতের উন্নয়নের নির্বাচন, পূর্ব ভারতকে মজবুত করার জন্য নির্বাচন।

বাংলায় টুকরে টুকরে গ্যাং সক্রিয়
এদিন অমিত শাহ অভিযোগ করেন বাংলায় টুকরে টুকরে গ্যাং সক্রিয়। সেই গ্যাংকে কন্ট্রোল করতেই বিজেপিকে প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। এর আগে আগে টুকরে টুকরে গ্যাং কারা, তা নিয়ে মন্তব্য করেছিলেন অমিত শাহ। তিনি বলেছিলেন, দেশে দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করছে বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল থেকে শুরু করে বাম-কংগ্রেস, বসপা-সপা-সহ পুরো বিরোধী শিবিরই এই ষড়যন্ত্রের পিছনে রয়েছে। বিরোধীদেরকেই তিনি টুকরে টুকরে গ্যাং বলে আক্রমণ করেছিলেন। নরেন্দ্র মোদী এই টুকরে টুকরে গ্যাংকে সামলাতে সক্ষম বলেও মন্তব্য করেছিলেন তিনি।

বিজেপির আইটি সেল নিয়ে বিরোধীদের অভিযোগ
বিজেপির আইটি সেলের কর্মকাণ্ড ছড়িয়ে রয়েছে সারা ভারত জুড়ে। তবে রাজ্যের নির্বাচনী যুদ্ধে সেই আইটি সেলের প্রধান সেনাপতি অমিত মালব্যকে দায়িত্ব দিয়ে পশ্চিমবঙ্গে পাঠিয়েছেন অমিত শাহ। বিজেপির আইটি সেল নিয়ে বিরোধীদের বিস্তর অভিযোগ রয়েছে। ফেক ভিডিও থেকে ফেক নিউজ ছেড়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। এব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় সরব সবসময়ই। এদিনও উত্তীর্ণের অনুষ্ঠান থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন এব্যাপারে।












Click it and Unblock the Notifications