এত রাগ কেন দিদি, মমতাকে মোদীর প্রশ্নের পরেই প্রচার র্যাপ বিজেপির, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
ব্রিগেডের (brigade) সমাবেশে প্রধানমন্ত্রী মোদীর (narendra modi) দীর্ঘ ভাষণ। যার বেশির ভাগটুকু অবশ্যই তৃণমূল (trinamool congress) এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamata banerjee) নিশানা করে। এরই মধ্যে একটা অংশ ছিল, এত রা
ব্রিগেডের (brigade) সমাবেশে প্রধানমন্ত্রী মোদীর (narendra modi) দীর্ঘ ভাষণ। যার বেশির ভাগটুকু অবশ্যই তৃণমূল (trinamool congress) এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamata banerjee) নিশানা করে। এরই মধ্যে একটা অংশ ছিল, এত রাগ কেন দিদি। প্রধানমন্ত্রীর এই প্রশ্নের পরেই প্রচার র্যাপ বানিয়ে ফেলল বিজেপি। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

মমতার আক্রমণ মোদী-শাহকে
ডানলপের সভা থেকে একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, একজন দানব, আরেকজন দৈত্য। একজন রাবণ, আরেকজন দাবন। গায়ের জোর দেখান তাঁরা। পাশাপাশি নাম না করে হোঁদল কুতকুত, কিম্ভূত কিমাকার বলেও কটাক্ষ করেছিলেন তিনি। মোদী লেখা দেখে বক্তৃতা দেন বলেও মন্তব্য করেছিলেন তিনি।

এত রাগ কেন দিদি
ব্রিগেডের সভায় ভাষণ দিতে গিয়ে মমতার বন্দ্যোপাধ্যায়ের এইসব কথাই উল্লেখ করেন মোদী। তিনি বলেন, রাগের মাথায় রাবন, দৈতায, দানব, গুণ্ডা বলছেন। তাঁর প্রশ্ন এত রাগ কেন দিদি? কথায় কথায় গালাগাল, এত রাগ কেন দিদি? আপনার দল পাঁক ছড়ানোতেই আজ বাংলায় পদ্ম ফুটছে বলে উল্লেখ করেন মোদী। অর্থাৎ মমতা আর তৃণমূলের জন্যই বাংলায় বিজেপির বাড়বাড়ন্ত।
|
প্রধানমন্ত্রীর বক্তৃতার পরেই বিজেপির মিউজিক ভিডিও
প্রধানমন্ত্রী মোদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের পরেই নতুন মিউজিক ভিডিও বাজারে আনল বিজেপি। দিন কয়েক আগে পিসি যাও বলে একটি মিউজিক ভিডিও বাজারে এনেছিল বিজেপি। এবারের ভিডিওতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে বিভিন্ন অংশ রাখা হয়েছে। মিউজিক ভিডিও-র কোলাজে নীলসাদা রঙ, কাটমানি, সারদা-সহ অনেক কিছুই উঠে এসেছে।

ডিজিটাল ও সোশ্যাল মিডিয়ায় টক্কর বিজেপির
এই মুহুর্তে ডিজিটাল ও সোশ্যাল মিডিয়ায় টক্কর দিচ্ছে বিজেপি। যা অবশ্য আগেই বোঝা গিয়েছিল, যখন বিজেপির আইটি সেলের ইনচার্জ অমিত মালব্যকে এই রাজ্যের জন্য সহ পর্যবেক্ষক ররা হয়েছিল। গেরুয়া শিবিরের শক্তিশালী টিমও কাজ করছে এনিয়ে।












Click it and Unblock the Notifications