এবারও অমিত শাহের সভায় চমক, তৃণমূলকে ধাক্কা দিয়ে টিম অভিষেকের অভিনেতা যোগ দিচ্ছেন গেরুয়া শিবিরে

ইঙ্গিতটা ছিল বুধবারেই। কৈলাশ বিজয়বর্গীয় (kailash vijayvargiya) বলেছিলেন, একদিনে সব যোগ দিলে মিডিয়া খবর করবে কী করে। পরে আস্তে আস্তে তা পরিষ্কার হয়েছে। এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় (hiran c

ইঙ্গিতটা ছিল বুধবারেই। কৈলাশ বিজয়বর্গীয় (kailash vijayvargiya) বলেছিলেন, একদিনে সব যোগ দিলে মিডিয়া খবর করবে কী করে। পরে আস্তে আস্তে তা পরিষ্কার হয়েছে। এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় (hiran chatterjee)। তৃণমূল যুব কংগ্রেসের (trinamool congress) সহ সভাপতির পদেও ছিলেন হিরণ।

বাংলায় লক্ষ্মী ফেরাতে বিজেপিতে যোগ

বাংলায় লক্ষ্মী ফেরাতে বিজেপিতে যোগ

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, অভিনেতা হিরণ বলেছেন, অলক্ষ্মী বিদায়ের লক্ষ্য নিয়েই তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন। বাংলা থেকে অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী ফিরাতে চান। তাঁর অভিযোগ বাংলায় কর্মসংস্থান নেই। বাংলার যুবকরা রাজ্যের বাইরে চলে যাচ্ছেন। এইসব যুবকদের বাংলায় ফেরাতে হবে। পাশাপাশি অলক্ষ্মীর প্রভাব কাটিয়ে বাংলায় লক্ষ্মী ফেরানোর ডাক দিয়েছেন তিনি।

নরেন্দ্র মোদীর উন্নয়ন যজ্ঞে সামিল হতে

নরেন্দ্র মোদীর উন্নয়ন যজ্ঞে সামিল হতে

তিনি আরও বলেছেন ২০১৪ সালে একটা স্বপ্ন নিয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। ভেবেছিলেন অনেক কিছু হবে। কিন্তু রাস্তায় নীল সাদা রং ছাড়া আর কিছুই হয়নি বলে মন্তব্য করেছেন টিম অভিষেকের সদস্য এই অভিনেতা। নিজেকে সাধারণ ঘরের ছেলে বলেও দাবি করেছেন তিনি। সাধারণের দুঃখ কষ্ট তিনি বোঝেন বলেও দাবি করেছেন হিরণ। রাজনীতিকে সমাজ পরিবর্তনের হাতিয়ার বলেও মনে করেন তিনি। তিনি বলেছেন ক্ষমতা না থাকলে ক্ষমতার অপপ্রয়োগ আটকানো যাবে না। উন্নয়নের জন্য সর্বভারতীয় দলকে ক্ষমতায় দেখতে চান বলে জানিয়ে হিরণ বলেছেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা দেশ জুড়ে যে কর্মযজ্ঞ শুরু হয়েছে, সেখানেই তিনি যোগ দিতে যাচ্ছেন।

জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই

জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই

টিম অভিষেকের কাছের বলে পরিচিত তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি যে বিজেপিতে যোগদান করতে চলেছেন, তা নিয়ে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। যেদিন রাজীব বন্দ্যোপাধ্যায়, রুদ্রনীল ঘোষরা দিল্লিতে পাড়ি দিয়েছিলেন বিজেপিতে যোগ দিতে, সেই সময় হিরণের নাম উঠে এসেছিল।

বিজেপিতে যোগ একের পর এক অভিনেতা, কলাকুশলীর

বিজেপিতে যোগ একের পর এক অভিনেতা, কলাকুশলীর

এদিকে বিজেপিতে যোগ গিয়ে চলেছেন, টলিউডের একের পর অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলীরা। গতমাসের শেষে দিকে দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা তুলে নিয়েছিলেন অভিনেতা কৌশিক রায়। মানুষের পাশে থাকতেই তিনি বিজেপিতে যোগ দিলেন বলে জানিয়েছিলেন। অন্যদিকে বুধবার বিজেপির পতাকা হাতে তুলে নেন টলিউডের একঝাঁক অভিনেতা, অভিনেত্রী কলাকুশলী। এঁর মধ্যে রয়েছেন তৃণমূল সাংসদ নূসরত জাহানের কাছের বলে পরিচিত অভিনেতা যশ। এছাড়াও বিজেপিতে যোগ দেন বামপন্থী বলে পরিচিত পাপিয়া অধিকারী। বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেত্রী সৌমিলি বিশ্বাসও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+