দল ছাড়লেন অভিষেকের অন্যতম সেনাপতি, ২১-এর আগে জল্পনা তুঙ্গে
দল ছাড়লেন তৃণমূল (trinamool congress) যুব কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক রূপম ঘোষ (rupam ghoah)। উত্তরবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (abhishek banerjee)অন্যতম সেনাপতি হিসেবেও পরিচিত ছিলেন তিনি। তৃণমূলের ডাবগ্রাম-ফুল
দল ছাড়লেন তৃণমূল (trinamool congress) যুব কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক রূপম ঘোষ (rupam ghoah)। উত্তরবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (abhishek banerjee)অন্যতম সেনাপতি হিসেবেও পরিচিত ছিলেন তিনি। তৃণমূলের ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের পর্যবেক্ষক পদেও ছিলেন এই নেতা। এহেন নেতার দল ছাড়ায় জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

যুব তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদকের পদত্যাগ
পদত্যাগ যুব তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক রূপম ঘোষের। ইতিমধ্যেই তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। এছাড়াও পর্যটনমন্ত্রী তথা ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের বিধায়ক পর্যটনমন্ত্রী গৌতম দেব, যুব তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি সৌকত চট্টোপাধ্যায় এবং ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লক তৃণমূল সভাপতি দেবাশিস প্রামাণিকের কাছে। সূত্রের খবর অনুযায়ী, বেশ কিছুদিন ধরেই তাঁর সঙ্গে তৃণমূল শিবিরের দূরত্ব তৈরি হয়েছিল। আগেও বেশ কয়েকবার দল ছাড়ার চেষ্টা করেছিলেন রূপম। সেই সময় তাঁকে নিরস্ত করেছিলেন দলের নেতারা। এবার আর তা হল না।

রূপম ঘোষের অভিযোগ
দলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনেছেন রূপম ঘোষ। তার মধ্যে বড় অভিযোগ হল বহুল চর্চিত সিন্ডিকেট আর কাটমানির অভিযোগ। তিনি অভিযোগ করেছেন, যাঁরাই সিন্ডিকেটের সঙ্গে জড়িত তাঁরাই তৃণমূলে বেশি সম্মান পান। কিন্তু তাঁর মতো কর্মীদের সম্মানের বড়ই অভাব। দলের বিভিন্ন কাজ মেনে নিতে না পরেই তাঁর দলত্যাগ বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি। আগেও চেষ্টা করেছিলেন, তবে নেতা-কর্মীদের অনুরোধে তা পারেননি। এবার বীতশ্রদ্ধ হয়ে উঠেছেন তিনি। তাই এই সিদ্ধান্ত।

প্রভাব পড়বে না তৃণমূলে
রূপম ঘোষের পদত্যাগে দলে কোনও প্রভাব পড়বে না। এমনটাই দাবি যুব তৃণমূলের জলপাইগুড়ি জেলা ইউনিটের। তাদের দাবি রূপম ঘোষের সঙ্গে কোনও লোকই নেই। তিনি দলে সেরকম সক্রিয় ছিলেন না। গৌতম দেবের এলাকায় থাকেন বলেই তাঁকে বিশেষ পদ দেওয়া হয়েছিল। তারা বলছে শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায় আর বৈশালী ডালমিয়ার পদত্যাগে কোনও প্রভাব পড়েনি। এক্ষেত্রেও কোনও প্রভাব পড়বে না। মুখে অনেক কিছু বললেও, ভোটের মুখে তাঁর এই দলত্যাগে অস্বস্তিতে পড়েছে যুব তৃণমূল শিবির।

বিজেপিতে যোগ দিতে পারেন রূপম
সূত্রের খবর অনুযায়ী, বুধবার শিলিগুড়িতে বিজেপির একটি বড় সভা রয়েছে। সেখানেই তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। তবে এব্যাপারে রূপম ঘোষ স্পষ্ট করে কিছু বলেননি। তবে অভিযোগের ধরণ আর তৃণমূল ছেড়ে বিজেপিতে যেভাবে লোকজন যোগদান করছেন, তাতে তিনি সেদিকেই যেতে চলেছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications