বাংলার ফলে দিল্লির চেয়ার থরথর করে কাঁপবে! তৃণমূলের লক্ষ্য কত আসন, জানালেন অভিষেক

দিল্লির চেয়ার থরথর করে কাঁপবে! তৃণমূলের লক্ষ্য কত আসন জানালেন অভিষেক

দলের (trinamool congress) তপশিলি জাতি উপজাতি সেলের সভা থেকে বিজেপিকে নিশানা করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee)। এদিন তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২৫০-এর বেশি আসন পাবে। পাশাপাশি এদিন তিনি রামমন্দির নিয়ে রাজনীতির অভিযোগ তুলেছেন।

আত্মবিশ্বাসী অভিষেক

আত্মবিশ্বাসী অভিষেক

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যথেষ্টই আত্মবিশ্বাসী দেখা গিয়েছে। দলের তপশিলি জাতি-উপজাতি সেলের সভায় তিনি দাবি করেন, আড়াইশোর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। এব্যাপারে তিনি জনগণের ওপরেই ভরসা রেখেছেন। তিনি বলেন, জনগণ বোঝাবে কার পাশে রয়েছেন তাঁরা। আসন সংখ্যা দেখে দিল্লির চেয়ার থরথর করে কাঁপবে বলে মন্তব্য করেন তিনি। অভিষেক দাবি করেন, বাংলার মানুষ মমতার সঙ্গে আছে।

করোনায় রাস্তায় নামেনি বিজেপি

করোনায় রাস্তায় নামেনি বিজেপি

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন অভিযোগ করেন, লকডাউন এবং করোনা পরিস্থিতিতে রাস্তায় নামেননি বিজেপি নেতারা। ভিন রাজ্য থেকে শ্রমিকদের ঘরে ফেরাতে রাজ্য সরকারই ব্যবস্থা করেছে বলে দাবি করেন তিনি। সেই বিজেপি ভোটের রাজ্যে বহিরাগতদের আমদানি করছে। বাংলাকে অশান্ত করতে রাস্তায় নামছে বলেও অভিযোগ করেছেন যুব তৃণমূল সভাপতি। রামমন্দির নিয়ে রাজনীতি করার অভিযোগের পাশাপাশি অভিষেক বলেন সারা দেশে সাম্প্রদায়িকতার বীজ বুনছে বিজেপি। বাংলাতেও সেই সংস্কৃতির আমদানি করা হচ্ছে। বাংলায় কৃষকদের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় সফল আন্দোলনের কথা তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির কাছে সিঙ্ঘুতে কৃষকদের আটকাতে রাস্তায় পেরেক পোঁতার কড়া সমালোচনা করেন।

 বিজেপি শাসিত রাজ্যে তফশিলিদের ওপরে বেশি আক্রমণ

বিজেপি শাসিত রাজ্যে তফশিলিদের ওপরে বেশি আক্রমণ

দলের তপশিলি জাতি-উপজাতি সেলের সভায় এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ২০১৮ সালের এনসিআরবির তথ্য তুলে ধরে কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া আক্রমণ করেন। তিনি দাবি করেন, বিবিন্ন রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে তপশিলি জাতি-উপজাতিদের ওপরে আক্রমণ বেড়েছে ২৬ শতাংশ। তিনি আরও দাবি করেন, বিজেপি শাসিত রাজ্যে তপশিলি জাতি-উপজাতিদের ভয়ে ভয়ে থাকতে হয়। কিন্তু বাংলায় সেই ভেদাভেদ নেই। তবে বিজেপি ক্ষমতায় এলেো বাংলায়ও সেই সংস্কৃতি ফিরবে বলে সতর্ক করেন তিনি। তবে বিজেপি যে রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না, সে দাবিও করেন তিনি।

নেতাদের নামের তালিকা প্রকাশ

নেতাদের নামের তালিকা প্রকাশ

তৃণমূলের তরফে সম্প্রতি জানানো হয়েছিল, পৃথকভাবে তফশিলি জাতি, তফশিলি উপজাতি ও অন্য অনগ্রসর শ্রেণির জন্য কমিটি গঠন করা হবে। এদিন কমিটির সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+