আব্বাস সিদ্দিকিকে তিন হাজার কোটির অফার, ২১-এর নির্বাচনে বাংলা কার দখলে
তাঁদের দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (indian secular front) যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করে তার জন্য দর উঠেছে তিন হাজার কোটি টাকা। নিজেদের ফেসবুক পেজে এমনটাই দাবি করেছেন পীরজাদা আব্বাস সিদ্দিকি ( Abbas siddiqui) ।
তাঁদের দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (indian secular front) যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করে তার জন্য দর উঠেছে তিন হাজার কোটি টাকা। নিজেদের ফেসবুক পেজে এমনটাই দাবি করেছেন পীরজাদা আব্বাস সিদ্দিকি ( Abbas siddiqui) । ২০২১-এর নির্বাচনে বিজেপি (bjp) আসছে বলেও মন্তব্য করেছেন তিনি।

আব্বাস সিদ্দিকির দাবি
নিজেদের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সেখানে আব্বাস সিদ্দিকে বলতে দেখা যাচ্ছে, যাতে তাদের দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করে তার জন্য দর দু হাজার কোটি টাকা থেকে বেড়ে তিন হাজার কোটি টাকা হয়েছে। তিনি আরও বলেছেন, তাঁর কাছে প্রস্তাব এসেছে, সুপার স্পেশালিটি, নলেজসিটি করে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। তিনি বলেছেন, যদি তাঁর টাকারই দরকার ছিল তাহলে তো কোনও ঝামেলাই তিনি করতেন না।

মুসলিমদের মধ্যে থেকে তিনি ডাক্তার, উকিল চাইছেন
তিনি বলেন, মুসলিমদের মধ্যে থেকে ডাক্তার, উকিল বানাতে চাইছেন। আর বাচ্চাকে স্কুলে ভর্তির সময় যাতে কাউকে না বলতে হয় ফর্মটা পূরণ করে দিতে, তা তিনি করতে চাইছেন। তার জন্য রাজনীতি করার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন আব্বাস।

বিজেপি মারলে কষ্ট কম হবে
তিনি বলেছেন, বিজেপি এসে মারবে বলছে। কিন্তু তার আগে তো নিজেদের মধ্যেই লড়াই করছেন। আব্বাস বলেছেন, বিজেপি মারলে কষ্ট কম হবে। কেননা পর মারলে কষ্ট কম হয়। আর নিজের লোক মারলে কষ্ট বেশি হয়। তিনি প্রশ্ন করেছেন, পশ্চিমবঙ্গে আজ মুসলিমদের স্থান কোথায়। তিনি বলেন, ২০০৬ সালে সাচার কমিটির রিপোর্ট, ২০০৭ সালের রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্টের কি বাস্তবায়ন হয়েছে, প্রশ্ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। উদাহরণ তুলে ধরে তিনি বলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে ৬২৪ জন চাকুরের মধ্যে মুসলিম মাত্র ২০ জন। তিনি বলেন, ভারতের দ্বিতীয় বৃহত্তম সংখ্যা মুসলিমরা যদি মুর্খ হয় তাহলে তা দেশের জন্য ক্ষতি।

২০২১-এ বিজেপি আসছে
আব্বাস সিদ্দিকি বলেছেন ২০২১-এ বিজেপি আসছে। তবে সেই বিজেপিকে ১২০, ১৩০ না ২০০টা আসন দেবেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপার। তবে তাঁর সঙ্গে বিজেপির যোগাযোগের যে অভিযোগ উঠেছে সেসম্পর্কে আব্বাস বলেন, তাঁর সঙ্গে বিজেপির যোগাযোগের প্রমাণ দিন। ভোট কাটার ভয় প্রসঙ্গে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভোট কাটার ভয় করেন, তাহলে সব ভোট তাঁকে (আব্বাস) দিন। আব্বাস বলেন, তিনি তো সব আসনে প্রার্থী দিচ্ছেন না। তিনি যেসব আসনে প্রার্থী দিচ্ছেন, সেই আসনে যদি তৃণমূল প্রার্থী না দেয় তাহলে বিজেপি হেরে যাবে। তিনি বলেন, কংগ্রেস, বাম, তৃণমূল, বিজেপির মধ্যে কোনও পার্থক্য নেই। তবে কংগ্রেস, বাম, তৃণমূলের চক্ষু লজ্জা থাকলেও, বিজেপি তা নেই বলে মন্তব্য করেছেন আব্বাস।












Click it and Unblock the Notifications