মমতাকে জিরো করে দেখিয়ে দেবো, ব্রিগেডের সভায় আব্বাসের চ্যালেঞ্জ
প্রথমবার ব্রিগেডের (brigade) সমাবেশ। আর সেই সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamata banerjee) জিরো করার ডাক দিলেন আইএসএফ-এর (isf)প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকি (abbas siddiqui)। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির বিটিম
প্রথমবার ব্রিগেডের (brigade) সমাবেশ। আর সেই সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamata banerjee) জিরো করার ডাক দিলেন আইএসএফ-এর (isf)প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকি (abbas siddiqui)। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির বিটিম বলে কটাক্ষ করেন তিনি।

বাংলার স্বাধীনতা কেড়েছেন মমতা
স্বল্প কিছুক্ষণের ভাষণ। শুরুতেই আওয়াজ তুললেন মাতৃভূমিকে স্বাধীন করার। তিনি অভিযোগ করেন, বাংলার মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে উৎখাত করার ডাক দেন তিনি। মমতাকে জিরো করে দেখিয়ে দেবেন বলেও চ্যালেঞ্জ নেন আব্বাস সিদ্দিকি। জোট করবেন বলেই নিজেরা ব্রিগেডের জন্য কাগজ জমা দিয়েও আর সেই দিকে এগোননি। তবে এই জোটটা যদি আরও দিন সাতেক আগে হতো, তাহলে দ্বিগুণ মানুষকে ব্রিগেডে আনতে পারতেন বলে দাবি করেছেন তিনি।

বিজেপির বি-টিম মমতা
আব্বাস সিদ্দিকি বলেন, বিজেপির বি টিম মমতা। বিজেপিকে তিনিই বাংলায় নিয়ে এসেছেন বলে অভিযোগ করেছেন আব্বাস সিদ্দিকি। তিনি বলেন বাংলা হল নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের। সেই বাংলায় সাম্প্রদায়িকতার কোনও স্থান নেই। বিজেপির কোনও স্থান নেই। বিজেপির কালো হাত ভেঙে দেওয়ার ডাক তো্লেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা।

পরিকল্পনার ব্যাখ্যা
বাংলায় মহাজোটের স্লোগান দিয়ে তিনি বলেন, বাংলাকে বাঁচাব। সরকারে আসতে পারলে , কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চাকরির বন্দোবস্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন আব্বাস সিদ্দিকি। তবে এই সরকারকে আগে উৎখাত করতে হবে। তা তারাই করবেন বলেও দাবি করেন আব্বাস।

বাম শরিকদের জয়ী করার আহ্বান
এদিন নিজের ভাষণের শুরুতেই বাম শরিকদের জয়ী করার আহ্বান জানান তিনি। নিজের দলের সমর্থকদের কাছে বারে বারে বাম শরিকদের হয়ে লড়াই করতে আহ্বান জানান আব্বাস। কংগ্রেসকে সমর্থনের কথা বলেননি তিনি। তবে নিজের ভাষণের শেষের দিকে তার কারণও ব্যাখ্যা করেন। তিনি বলেন, পরিস্থিতি বুঝে বামেরা তাদেরকে ৩০ টি আসন ছেড়েছে। কিন্তু কংগ্রেসের সঙ্গে তাদের সমঝোতা এখনও বাকি রয়েছে। তিনি বলেন বন্ধুত্ব করতে চাই দরজা খোলা। ভবিষ্যতে যদি কংগ্রেসের সঙ্গে সমঝোতা সম্পূর্ণ হয়ে যায় তাহলে, তখন তিনিও কংগ্রেসকে জয়ী করার আহ্বান জানাবেন। কংগ্রেসের নাম না করে তিনি বলেন, ভাগিদারি চাই। অংশিদারি চাই। তোষণ করতে আসিনি। তবে অনেকেই কটাক্ষ করে বলছেন, যদি জোট দেখানোর মঞ্চেই এই পরিস্থিতি হয়, তাহলে ভবিষ্যতে কী হবে ধরেই নেওয়া যায়।












Click it and Unblock the Notifications