এবার বিধানসভার বিজেপি প্রার্থী যোগ দিলেন তৃণমূলে! ২১-এর আগে বড় ধাক্কা গেরুয়া শিবিরে

এবার বিধানসভার বিজেপি প্রার্থী যোগ দিলেন তৃণমূলে! ২১-এর আগে বড় ধাক্কা গেরুয়া শিবিরে

রাজ্যে জুড়ে বড় দলবদল চলছে। যার প্রায় পুরোটাই একমুখী। সেই পরিস্থিতিতে উল্টো পরিস্থিতি মালদহের হবিবপুরে। গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন বিজেপির (bjp) এসটি মোর্চার প্রাক্তন জেলা সম্পাদক। তাঁর সঙ্গে বেশ কয়েকজন কর্মীও বিজেপি ছেড়ে তৃণমূলে (trinamool congress) যোগ দিয়েছেন।

২০১৬-র নির্বাচনে হবিবপুরে প্রার্থী ছিলেন প্রদীপ বাস্কে

২০১৬-র নির্বাচনে হবিবপুরে প্রার্থী ছিলেন প্রদীপ বাস্কে

২০১৬-র বিধানসভা নির্বাচনে মালদহের হবিবপুর থেকে তৎকালীন সিপিএম প্রার্থী খগেন মুর্মুর বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন প্রদীপ বাস্কে। সেই নির্বাচনে সিপিএম প্রার্থী খগেন মুর্মু পেয়েছিলেন ৬৪, ০৯৫ টি ভোট, অন্যদিকে তৃতীয় স্থানাধিকারী বিজেপির প্রদীপ বাস্কে পয়েছিলেন ৪১, ৬৫৬ ভোট। খগেন মুর্মু বর্তমানে মালদহ উত্তরের বিজেপি সাংসদ। খগেন মুর্মু সাংসদ হওয়ার পরে হবিবপুর কেন্দ্রে উপনির্বাচনে বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু জয়ী হন। ৯২,৩০০ ভোট পেয়েছিলেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের অমল কিস্কু পেয়েছিলেন ৬১, ৬৮৭ টি ভোট। সিপিএম-এর সাধু টুডু মাত্র ১০, ০৭৬ ভোট পেয়েছিলেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই দলত্যাগ

মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই দলত্যাগ

দলত্যাগী প্রদীপ বাস্কে অভিষোগ করেছেন, দলে তাঁকে গুরুত্ব দেওয়া হচ্ছিল না। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই এই দলত্যাগ বলে জানিয়েছেন তিনি। রবিবার দলত্যাগ করলে তৃণমূলের 'দুই ভাষা' নিয়ে প্রশ্ন তুলেছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি হাওড়ার ডুমুরজলায় সভায় বলেন, ২০১১-র পর থেকে তৃণমূলে যোগ দেওয়া সবাই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে দলত্যাগ। কিন্তু কেই এই পরিস্থিতিতে তৃণমূল ত্যাগ করলে তাঁকে গদ্দার, বিশ্বাসঘাতক বলা হচ্ছে। এই ভাষা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।

 জেলা তৃণমূল ও বিজেপির প্রতিক্রিয়া

জেলা তৃণমূল ও বিজেপির প্রতিক্রিয়া

এই দলবদল নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৃণমূলের জেলা সভানেত্রী মৌসম বেনজির নুর বলেছেন, প্রদীব বাস্কে দলে যোগ দেওয়ায় হবিবপুরে দলের সংগঠন আরও জোরদার হল। অন্যদিকে বিজেপির তরফে বলা হয়েছে, ভুল বোঝামুঝির জেরে দল ছেড়েছেন ওই নেতা। শীঘ্রই তিনি দলে ফিরবেন বলে আশাপ্রকাশ করা হয়েছে বিজেপির জেলা নেতৃত্বের তরফে।

 বিজেপি ছেড়ে তৃণমূলে দলবদল চলছে জেলায় জেলায়

বিজেপি ছেড়ে তৃণমূলে দলবদল চলছে জেলায় জেলায়

বিজেপি ছেড়ে তৃণমূলে দলবদল চলছে জেলায় জেলায়, নিচু তলায়। জানুয়ারির শুরুতে তেহট্টের চাঁদেরঘাট পঞ্চায়েতের বিজেপি প্রধান ও উপপ্রধান তৃণমূলে যোগ দিয়েছিলেন। স্থানীয় সূত্রে খবর পলাশিপাড়া কেন্দ্রের অন্তর্গত চাঁদেরঘাটে বিজেপির কোন্দলের জেরেই এই দলত্যাগ। সাম্প্রতিক সময়ে বসিরহাটে স্বরূপনগরে বিজেপির মতুয়া শিবিরে বড় ভাঙন দেখা দেয়। এর আগে খানাকুলেও বিজেপিতে ভাঙন দেখা গিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+