পঞ্চম দফায় ভোটে লড়ছেন এই তারকা প্রার্থীরা
আগামী ৩০ এপ্রিল হতে চলেছে রাজ্যের পঞ্চম দফার ভোটগ্রহণ। ওইদিন ভোট হবে তিনটি জেলার মোট ৫৩টি বিধানসভা কেন্দ্রে। তিনটি জেলা হল দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ও কলকাতা।
এর মধ্যে গোটা দক্ষিণ ২৪ পরগনার সমস্ত বিধানসভা কেন্দ্র অর্থাৎ মোট ৩১টি কেন্দ্রে ভোট হবে। এছাড়া হুগলির ১৮টি কেন্দ্র ও কলকাতা জেলার ৪টি কেন্দ্রে ভোট হবে। এই তিন জেলায় এই দফায় কোন কোন তারকা প্রার্থী এবারে ভোটের ময়দানে লড়াই করছেন তা দেখে নিন একনজরে।

ষষ্ঠী দুলে, ধনেখালি
এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়ছেন প্রাক্তন ফুটবলার ষষ্ঠী দুলে। ষষ্ঠী কলকাতা ফুটবলে বেশ পরিচিত মুখ। দুই প্রধানেই দীর্ঘদিন খেলেছেন। দেশের হয়ে ফুটবল মাঠে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া ইস্টবেঙ্গলের আশিয়ান কাপ জয়ী দলেও ছিলেন তিনি।

দেবশ্রী রায়, রায়দিঘি
গতবারের মতো এবারও রায়দিঘি থেকে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছেন অভিনেত্রী দেবশ্রী রায়।

ইন্দ্রনীল সেন, চন্দননগর
তৃণমূলের টিকিটে লোকসভা ভোটে মুর্শিদাবাদ থেকে দাঁড়িয়ে হেরে যাওয়া গায়ক ইন্দ্রনীল সেনকে এবার চন্দননগরের আসনটি দিয়েছে তৃণমূল। এই আসনে আগেরবার জিতেছিলেন গায়ক অনুপ ঘোষাল।

রহিম নবি, পাণ্ডুয়া
পাণ্ডুয়ায় এবার তৃণমূলের টিকিটে ভোটে লড়ছেন ফুটবলার রহিম নবি। দুই প্রধান সহ জাতীয় দলের হয়েও ফুটবল খেলেছেন তিনি।

জ্যোতির্ময়ী সিকদার, সোনারপুর (উত্তর)
বামেদের হয়ে দীর্ঘদিন ভোটে লড়ছেন বাংলার সোনাজয়ী অ্যাথলিট জ্যোতির্ময়ী সিকদার। এবারও সোনারপুর উত্তর থেকে বিধানসভা ভোটে লড়ছেন তিনি।












Click it and Unblock the Notifications