চতুর্থ দফার ভোট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য একনজরে

চতুর্থ দফায় মাত্র দুটি জেলা হাওড়া ও উত্তর ২৪ পরগনায় বিধানসভা নির্বাচন হতে চলেছে আগামী ২৫ এপ্রিল সোমবার। উত্তর ২৪ পরগনার মোট ৩৩টি আসন ও হাওড়া জেলার মোট ১৬টি বিধানসভা আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

চতুর্থ দফায় কোন কোন তারকা প্রার্থী লড়ছেন ভোটে, দেখে নিন একনজরে

সবমিলিয়ে চতুর্থ দফায় মোট বিধানসভা আসনের সংখ্যা ৪৯টি। এই দফার ভোটের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবার জেনে নেওয়া যাক একনজরে।

চতুর্থ দফার ভোট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য একনজরে

মোট প্রার্থী

চতুর্থ দফায় মোট প্রার্থী হয়েছেন ৩৪৫ জন। এর মধ্যে মহিলা প্রার্থী ৪০ জন।

মোট ভোটার

১ কোটি ৮ লক্ষ ভোটার চতুর্থ দফায় ভোট দেবেন। এর মধ্যে মহিলা ভোটার ৫২ লক্ষ ২৪ হাজার জন।

মোট পোলিং বুথ

৪৯টি বিধানসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে ১২ হাজার ৪৫৪ টি বুথে।

মোট ইলেকট্রনিক ভোটিং মেশিন

এই দফায় মোট ১৪ হাজার ৩৫৩টি ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হবে। এছাড়াও ৬৮০টি ভিভিপিএটি থাকবে।

২০১১ সালে এই আসনগুলিতে বিধানসভা ভোটের ফল

তৃণমূল কংগ্রেস - ৪৩টি আসন

কংগ্রেস - ২টি আসন

বামফ্রন্ট - ৪টি আসন

কোন দলের কতজন করে প্রার্থী

তৃণমূল কংগ্রেস ও বিজেপির ৪৯ জন প্রার্থীই আলাদা আলাদা করে লড়ছেন। তবে বাম-কংগ্রেস জোট করায় এই দফায় বামেরা ৩৪টি ও কংগ্রেস ১২টি আসনে লড়াই করছে। এছাড়া অন্যান্য ছোট দলের মোট ৭০ জন ও মোট ৯৬ জন নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন।

বাংলায় এর আগে পাঁচ বার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, জেনে নিন ইতিহাস

চতুর্থ দফায় কোন হেভিওয়েটরা লড়ছেন? জেনে নিন একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+