বিধানসভা নির্বাচন ২০১৬ : দ্বিতীয় দফার ভোটগ্রহণ কোন কোন বিধানসভা কেন্দ্রে?
কলকাতা, ১২ এপ্রিল : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ২ পর্যায়ের ভোটগ্রহণই সম্পন্ন হয়ে গিয়েছে। আগামী রবিবার অর্থাৎ ১৭ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে। রাজ্যের ৭টি জেলার মোট ৫৬ টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে।
আলিপুরদুয়ারের ৫টি কেন্দ্র, জলপাইগুড়ির ৭টি কেন্দ্র, দার্জিলিংয়ের ৬টি কেন্দ্র, উত্তর দিনাজপুরের ৯টি কেন্দ্র, দক্ষিণ দিনাজপুরের ৬টি কেন্দ্র, মালদহের ১২টি কেন্দ্র এবং বীরভূমের ১১টি কেন্দ্রে এদিন ভোটগ্রবণ হবে।

প্রথম পর্যায়ের প্রথম দিনের ভোট শান্তিপূর্ণ হলেও দ্বিতীয় পর্যায় ভোটগ্রহণ শুরুর আগে থেকেই বিক্ষিপ্ত অশান্তি, সন্ত্রাসের খবর পাওয়া গিয়েছে। কমিশন দৃঢ়তা দেখাতে ব্যর্থ বলেও মনে করছেন বিরোধীরা। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও বহু অংশেই অভিযোগ রয়েছে। এই অবস্থায় দ্বিতীয় দফায় অবাধ-শান্তিপূর্ণ ভোট নিয়ে সংশয় তো থেকেই যাচ্ছে।
আসুন একঝলকে দেখে নেওয়া যাক ১৭ এপ্রিল কোন জেলার কোন কোন বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে।
| আলিপুরদুয়ার | জলপাইগুড়ি | দার্জিলিং | উঃ দিনাজপুর | দঃ দিনাজপুর | মালদহ | বীরভূম | |
| ১ | কুমারগ্রাম | ধূপগুড়ি | কালিম্পং | চোপরা | কুশমণ্ডি | হাবিবপুর | দুববাজপুর |
| ২ | কালচিনি | ময়নাগুড়ি | দার্জিলিং | ইসলামপুর | কুমারগঞ্জ | গাজোল | সিউড়ি |
| ৩ | আলিপুরদুয়ার | জলপাইগুড়ি | কার্শিয়াং | গোয়ালপোখর | বালুরঘাট | চাঁচল | বোলপুর |
| ৪ | ফালাকাটা | রাজগঞ্জ | মাটিগাড়া-নকশালবাড়ি | চাকুলিয়া | তপন | হরিশচন্দ্রপুর | নানুর |
| ৫ | মাদারিহাট | ডাবগ্রাম-ফুলবাড়ি | শিলিগুড়ি | করণদিঘি | গঙ্গারামপুর | মালতিপুর | লাভপুর |
| ৬ | মাল | ফাঁসিদেওয়া | হেমতাবাদ | হরিরামপুর | রতুয়া | সাঁইথিয়া | |
| ৭ | নাগরাকাটা | কালিয়াগঞ্জ | মানিকচক | ময়ূরেশ্বর | |||
| ৮ | রায়গঞ্জ | মালদহ | রামপুরহাট | ||||
| ৯ | ইটাহার | ইংরেজবাজার | হাসান | ||||
| ১০ | মোথাবাড়ি | নলহাটি | |||||
| ১১ | সুজাপুর | মুরারই | |||||
| ১২ | বৈষ্ণবনগর |












Click it and Unblock the Notifications