সাত সকালে হাইকোর্টে হাজিরা শিক্ষা সচিবের, আগেই ডিভিশন বেঞ্চে আবেদন রাজ্যের
সাত সকালে হাইকোর্টে হাজিরা শিক্ষা সচিবের, আগেই ডিভিশন বেঞ্চে আবেদন রাজ্যের
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনে সাত সকালেই কলকাতা হাইকোর্টে হাজিরা দিলেন রাজ্যের শিক্ষা সচিব মণীশ জৈন। যদিও গতকাল রাতেই সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করেছে রাজ্য সরকার। এসএসসিতে শূন্যপদে বেনামি নিয়েগোর কৈফিয়ত চেয়ে আজ সকাল সাড়ে ১০টার মধ্যে শিক্ষা সচিবকে হাজিরা দিতে বলা হয়েছিল।

হাইকোর্টে হাজিরা দিলেন শিক্ষা সচিব
হাইকোর্টের নির্দেশ মেনেই সকাল সাড়ে ১০টার মধ্যে কলকাতা হাইকোর্টে হাজিরা দিলেন রাজ্যের শিক্ষা সচিব মনীশ জৈন। গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেআইনি ভাবে শূন্যপদে নিয়োগের আবেদন করা করেছেন জানতে চেয়ে শিক্ষাসচিবকে তলব করেন। রাতেই অবশ্য ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য সরকার। কিন্তু তার পরেও হাইকোর্টের নির্দেশ মেনেই অবশেষে সকালেই হাইকোর্টে হাজিরা দেন শিক্ষা সচিব।

ডিভিশন বেঞ্চে রাজ্য
গতকাল রাতেই শিক্ষাসচিবকে হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।
গতকাল রাতে প্রধান বিচারপতির সচিবালয়কে ইমেল করে আবেদন জানায় রাজ্য সরকার। সকাল সাড়ে দশটার আগে ডিভিশন বেঞ্চ বসিয়ে মামলার শুনানির আর্জি জানিয়েছিল রাজ্য সরকার। কিন্তু সকালে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনেই শিক্ষা সচি হাইকোর্টে হাজিরা দেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকেও চ্যালেঞ্জ জানানো হয়েছে হাইকোর্টে।

বেআইনি আবেদন নিয়ে তীব্র ভর্ৎসনা
নিয়োগ করা হচ্ছে বলে অভিযোগ। গতকাল রাতেই শিক্ষাসচিবকে হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। গতকাল রাজ্য সরকারকে এই নিয়ে তীব্র আক্রমণে বিঁধেছিলেন বিচারপতি। কার নির্দেশে এই কাজ করা হচ্ছে। এর নেপথ্যে কার মস্তিষ্ক কাজ করছে তা জানতে চেয়েছেন তিনি। যাঁরা েখন পর্ষদে কাজ করছেন তাঁরা এর জন্য দায়ী নন বলে জানিয়েছিলেন বিচারপতি। তারপরেই রাজ্যর শিক্ষা সচিবকে তলব করে কৈফিয়ৎ তলব করেন তিনি।

সিঙ্গলবেঞ্চের রায়ে স্থগিতাদেশ
রাজ্যের আর্জি মেনে ডিভিশন বেঞ্চ ওঠে মামলা। বেনামি আবেদন পত্র মামলায় দুপুর ১টা পর্যন্ত রায়দান স্থগিত রাখা হয়েছে। সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ জারি করল ডিভিশন বেঞ্চ। দুপুর একটার পর ফের মামলার শুনানি হবে। সিবিআইয়ের করা মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ বলে জানানো হয়েছে। দুপুর ১টার পর ফের মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications