পুজোর পরেই কি খুলবে স্কুল? বড় পদক্ষেপ শিক্ষা দফতরের

পুজোর পরেই কি খুলবে স্কুল? বড় পদক্ষেপ শিক্ষা দফতরের

দেশের বিভিন্ন জায়গায় স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলি। এক মধ্যে এখনও সব থেকে বেশি করোনা (Coronavirus) আক্রান্তের রাজ্য কেরলও রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে কবে স্কুল খুলবে, তা নিয়ে প্রশ্ন চিহ্নের মধ্যেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলির (school) রিপেয়ারিং (reparing)-এর জন্য অর্থ বরাদ্দ করল স্কুল শিক্ষা দফতর।

স্কুল সারাতে বরাদ্দ ১০৯ কোটি টাকা

স্কুল সারাতে বরাদ্দ ১০৯ কোটি টাকা

সোমবার বিকাশ ভনের স্কুল শিক্ষা দফতর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, সারা রাজ্যের ৬৪৬৮ টি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল সারাতে বরাদ্দ করা হয়েছে ১০৯, ৪২, ৩৭, ১৩৩ টাকা। এর মধ্যে থেকে জেলাশাসকদের দায়িত্ব দেওয়া হয়েছে, নির্দিষ্ট জেলাগুলির স্কুলগুলিকে টাকা বরাদ্দ করার জন্য। টাকা খরচের ব্যাপারেও কড়া নজর রাখতে বলা হয়েছে।

স্কুল শিক্ষা দফতরের সার্ভে

স্কুল শিক্ষা দফতরের সার্ভে

২০২০ সালের মার্চ মাসের চতুর্থ সপ্তাহ থেকে রাজ্যের সব স্কুল বন্ধ। এর মধ্যে গত বছরে আম্ফান আঘাত হেনেছে। কোনও স্কুলে টিনের চাল উড়ে গিয়েছিল। কোনও স্কুলের জানালা-দরজা খুলে পড়ে গিয়েছিল। এরপরেও মাসের পর মাস স্কুল বন্ধ। ফলে শিক্ষা ক্ষেত্রে অবস্থা যাচাই করতে জেলাশাসকদের চিঠি দিয়েছিল বিকাশ ভবন। সেই মতো স্কুলগুলির পরিস্থিতি তালিকা-সহ রিপোর্টও জমা পড়ে যায় গত মাসে। এবার স্কুল সারাতে অর্থ বরাদ্দ করল স্কুল শিক্ষা দফতর।

রাজ্যের করোনা পরিস্থিতি

রাজ্যের করোনা পরিস্থিতি

রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। এমনটাই মত বিশেষজ্ঞদের। গত মাস খানেক ধরে দিনের করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচশো থেকে সাড়ে সাতশোর মধ্যে ঘোরাফেরা করছে। সোমবার আক্রান্তের সংখ্যা ছিল ৬০১ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। তবে পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ২.২৭ শতাংশ। উত্তরবঙ্গের আট জেলায় আক্রান্তের সংখ্যা বাড়লেও গত কয়েকদিন ধরে সেখানে মৃত্যু নেই। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং অবশ্যই কলকাতার মতো জায়গায় মৃত্যু এড়ানো যাচ্ছে না।

স্কুল খুলতে মুখ্যমন্ত্রীর ঘোষণা

স্কুল খুলতে মুখ্যমন্ত্রীর ঘোষণা

সাম্প্রতিক সময়ে মুখ্যমন্ত্রী স্কুল খোলার ব্যাপারে কোনও মন্তব্য না করলেন, ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে রাতের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী গত অগাস্টে বলেছিলেন, পুজোর পরে স্কুল খোলার ব্যাপারে চিন্তাভাবনা চলছে। তবে তার আগে স্কুলগুলিতে স্যানিটাইজেশনের কাজ করা হবে। তবে পুরো পরিস্থিতিই যে তৃতীয় ঢেউ-এর ওপরে নির্ভর করছে তাও জানিয়েছিলেন তিনি। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে পুজোর পরে স্কুলের উঁচু শ্রেণিগুলির ক্লাস শুরু হওয়ার সম্ভাবনাই দেখছেন বিশেষজ্ঞরা।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+