এবার থেকে জেলাতেও দুর্গাপুজোর বিসর্জনের কার্নিভাল, উদ্যোগ প্রশাসনের
এবার থেকে জেলাতেও দুর্গাপুজোর বিসর্জনের কার্নিভাল, উদ্যোগ প্রশাসনের।
কলকাতার পুজোর কার্নিভালের অভূতপূর্ব সাফল্যের পর এবার জেলার পুজোতেও কার্নিবালের ব্যবস্থা করতে চলেছে তৃণমূল শাসিত রাজ্যসরকার। কলকাতার পুজো ঘিরে যেভাবে জাঁকজমক সহকারে কার্নিভালের আয়োজন করা হয় প্রতিবছর বিজয়ার পর, ঠিক সেভাবেই জেলাতেও আয়োজিত হবে এই কার্নিভাল।

সূত্রের খবর, কার্নিভালে যাওয়ার মতো ২৫ পুজোকে বেছে নেওয়া হবে প্রশাসনের তরফে। প্রতিটি জেলার প্রশাসনিক স্তর থেকে এই বাছাইয়ের কাজ করা হবে। জেলাশাসক ও পুলিশ সুপারের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হবে। বিসর্জনের শোভাযাত্রার জন্য নির্দিষ্ট রুট ঠিক করে দেওয়া হবে।
জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যাতে বিসর্জনের কার্নিভাল দেখে উচ্ছসিত মুখ্যমন্ত্রী নিজেই এই উদ্যোগে একপ্রকার শিলমোহর বসিয়ে দেন। সেখান থেকেই জেলা প্রশাসনের কাছে প্রাথমিক নির্দেশ পৌঁছে গিয়েছে। এবছরের কার্নিভালে শহরের পুজোর সঙ্গে সমানে টক্কর দিয়েছে নদীয়া সহ উত্তর ২৪ পরগনার দুর্গাপুজোগুপলির শোভাযাত্রা।












Click it and Unblock the Notifications