West Bengal Day: 'পশ্চিমবঙ্গের সৃষ্টিটাকেই অস্বীকার করছেন', ফের মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর

পঞ্চায়েত ভোটের আগে পশ্চিমবঙ্গ দিবস নিয়ে তুঙ্গে শাসক-বিজেপি তরজা। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি িলখে রাজ্যপালকে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনে নিষেধ করছেন। আরেকদিকে তাঁর অনুরোধ উপেক্ষা করেই রাজভবনে প্রথম পালিত হল পশ্চিমবঙ্গ দিবস।

আবার রাজপথে বড় করে বিধায়কদের নিয়ে পশ্চিমবঙ্গ দিবসের মিছিল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মুখ্যমন্ত্রীর এই বিরোধিতাকে পাল্টা নিশানা করেছেন। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সৃষ্টিটাকেই অস্বীকার করেছেন।

image of Suvendu Adhukary

পশ্চিমবঙ্গ দিবস নিয়ে চরম উত্তেজনা তৈরি হয়েছে রাজ্যে। রথের দিন সকাল থেকেই এই নিয়ে শাসক বিরোধী তরজা চরমে। রাজভবনে এই প্রথম ৭৬ তম পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করা হয়েছে। রাজ্যপাল নিজে সেই অনুষ্ঠানে বার্তা িদয়েছেন। তারপরেই সমালোচনা শুরু হয়ে গিয়েছে। কারণ গতকাল রাজভবনে চিঠি দিয়ে রাজ্যপালকে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু সেই আর্জি উপেক্ষা করেই রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবং তিনি জানিয়েছেন রাষ্ট্রপতির নির্দেশেই তিনি এই পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করেছেন। এবং মহা ধুমধাম করেই রাজভবনে অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ দিবস। এই নিয়ে চরম উত্তেজনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

image of Suvendu Adhukary

বিজেপির পক্ষ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন রাজ্যপাল যে উদ্যোগ নিয়ে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করেছেন তাকে স্বাগত জানাই। তিনি নিয়ে কলকাতায় রাজপথে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা করেন। সেখানেই তিনি সাংবাদিকদের জানান পশ্চিমবঙ্গের সৃষ্টিকে অস্বীকার করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেকারণেই তিনি এর বিরোধিতা করছেন।

সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সৃষ্টিটাকেই মানতে চাইছেন না। এমন কী তিনি চাইলে পশ্চিমবঙ্গকে আলাদা দেশে পরিণত করতে পারেন এবং পশ্চিমবঙ্গের জন্য আলাদা সংবিধান তৈরি করতে চান। পশ্চিমবঙ্গ দিবস সম্পর্কে বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, বামেরাও একটা সময়ে সমর্থন জানিয়েছিল। এই বিষয়ে জ্যোতিবসুর নাম বলেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+