Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cyclone Dana in West Bengal: ফুঁসছে ঘুর্ণিঝড় দানা, ৮০ কিমি বেগে ঝড় বইবে শহরে! বাকি জেলায় কী হবে জানেন

Cyclone Dana in West Bengal: ফুঁসছে ঘুর্ণিঝড় দানা! আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তিশালী হবে এই ঝড়। ইতিমধ্যে সাইক্লোন দানার প্রভাব পড়তে শুরু করেছে। দিঘা সহ বাংলার উপকূলে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি শুরু হয়েছে কলকাতা এবং শহরতলিতে।

সন্ধ্যার পর থেকেই পরিস্থিতি আরও বদল হবে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। এমনকি বেশ কয়েকটি জায়গায় ঝড়ের পূর্বাভাসও (Cyclone Dana in West Bengal) দেওয়া হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে।

Cyclone Dana in West Bengal

Cyclone Dana in West Bengal: ৮০ কিমি বেগে হাওয়া বইবে

বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমান আরও বাড়বে। সঙ্গে বইবে প্রবল ঝোড়ো (Cyclone Dana in West Bengal) হাওয়া। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা, হাওড়া এবং সংলগ্ন এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। হাওয়ার বেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার থাকতে পারে। সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগেও ঝড় বইতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আর এরপরেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, হলদিয়া, কলকাতা বন্দর এলাকায় 'ডেনজার' অ্যালার্ট দেওয়া হয়েছে।

Cyclone Dana in West Bengal: ভারী বৃষ্টি হবে একাধিক জেলায়

ভারী বৃষ্টি হবে হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম সহ একাধিক এলাকায়। একই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও ব্যাপক ঝড় বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো (Cyclone Dana in West Bengal) হাওয়া বইতে পারে। আর এজন্য এই সমস্ত এলাকায় আলিপুর হাওয়া অফিসের তরফে কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে প্রবল বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। ইতিমধ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে।

Cyclone Dana in West Bengal: রাতে আছড়ে পড়বে ঘুর্নিঝড় দানা

আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে সেই শক্তিশালী ঝড় (Cyclone Dana in West Bengal) বয়ে যাবে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের ওপর দিয়ে। এখনও পর্যন্ত যা পূর্বাভাস, ভিতরকণিকা এবং ধামরা বন্দরের মাঝে কোনও একটি জায়গায় ঘূর্ণিঝড় 'দানা' ল্যান্ডফল করবে।আঘাত হানবে পশ্চিমবঙ্গের সাগর এলাকাতেও। ল্যান্ডফলের সময় ঝড়ের (Cyclone Dana) গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। এমনটাই জানাচ্ছে মৌসম ভবন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+