স্বামীকে হাত পা বেঁধে জীবন্ত জ্বালিয়ে দিল স্ত্রী! নেপথ্যে পরকীয়া প্রেমের ঘটনা ঘিরে সন্দেহ

রবিবার রাতে নিজের বাড়িতে ঘুমোচ্ছিলেন লক্ষ্মী প্রামাণিক। আর তখনই ঘুমন্ত অবস্থায় তাঁর হাত , পা বেঁধে দিয়ে তাঁকে জীবন্ত পুড়িয়ে ফেলা হয়।

রবিবার রাতে নিজের বাড়িতে ঘুমোচ্ছিলেন লক্ষ্মী প্রামাণিক। আর তখনই ঘুমন্ত অবস্থায় তাঁর হাত , পা বেঁধে দিয়ে তাঁকে জীবন্ত পুড়িয়ে ফেলা হয়। এমনই অভিযোগ লক্ষ্মীর স্ত্রী ময়না ও তাঁর পরকীয়া সম্পর্কের সঙ্গী ঝণ্টুর বিরুদ্ধে। ঘটনাস্থল হুগলির আরামবাগেরসালেহপুরের জহরকুণ্ডু এলাকা।

স্বামীকে হাত পা বেঁধে জীবন্ত পুড়িয়ে দিল স্ত্রী! নেপথ্যে পরকীয়ার ঘনিষ্ঠতা নিয়ে সন্দেহ

পুলিশ সূত্রের খবর, এমন অপরাধের ঘটনার নেপথ্যে রয়েছে লক্ষ্মীর স্ত্রী ময়নার সঙ্গে এলাকার ঝণ্টুর বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্ক ছিল। আর তার জেরেই ঘটে গিয়েছে এমন কাণ্ড। প্রসঙ্গত, সপ্তাহ খানেক আগে এলাকা ছেড়েছিলেন ময়না ও ঝণ্টু। শোনা যায়, তাঁরা পালিয়ে গিয়েছিলেন। এরপরই ময়না ফিরে আসতেই এই ঘটনা ঘটে যায়। আপাতত পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে এই নারকীয় হত্যাাণ্ডের জেরে।

পুলিশ সূত্রের দাবি, লক্ষ্মীর দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্ত থেকে দেহ চলে আসলেই জানা যাবে, এই খুন সম্পর্কে আরও কিছু তথ্য। ঘটনায় ধৃত অভিযুক্ত ময়না ও ঝন্টুকে গ্রেফতার করে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+