বাংলায় করোনা আক্রান্ত নিয়ন্ত্রণে এলেও উদ্বেগ বাড়িয়ে কলকাতায় একদিনে মৃত ১৭ জন

বাংলায় আরও কিছুটা বাড়ল সুস্থতার হার। একদিনে মোট আক্রান্ত হলেন ২২৯৩ জন। মারা গিয়েছেন ৪৬ জন। পাশাপাশি সুস্থ হয়েছেন ২৭৬৭ জন। এর ফলে সুস্থতার হার কিছুটা বেড়ে হল ৯৪.৪৫ শতাংশ। এই মুহূর্তে বাংলায় অ্যাক্টিভ কেস কমে হয়েছে ২০১৪৩ জন। মোট আক্রান্ত ৫ লক্ষ ২৮ হাজার ২১১ জন।

বাংলায় একদিনে করোনা আক্রান্ত ২২৯৩ জন, মারা গিয়েছেন ৪৬ জন

মহারাষ্ট্র, দিল্লি, এমনকী কেরলেও মোট মৃত্যু কিছুটা কমলেও বাংলায় মৃত্যুর হার বিশেষ কমেনি। এই বিষয়টি নিঃসন্দেহে চিন্তায় রেখেছে বিশেষজ্ঞদের। বাংলায় মোট মৃত্যু বেড়ে হয়েছে ৯১৯১ জন। মোট সুস্থ হয়েছেন এরাজ্যে ৪ লক্ষ ৯৮ হাজার ৮৭৭ জন।

গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ২৫৬ জনের করোনা পরীক্ষা হয়েছে। প্রতি দশ লক্ষ জনে করোনা পরীক্ষা হয়েছে ৭২ হাজার ৬৫৫ জনের। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় ৫৪৭ জন করে করোনা আক্রান্ত হয়েছেন। তবে কলকাতায় একদিনে ১৭ জন ও উত্তর ২৪ পরগনায় ১১ জন মারা গিয়েছেন। সবমিলিয়ে কলকাতায় ২৮২৯ জন ও উত্তর ২৪ পরগনায় ২১৮৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+