'আমি তো জানি ওদের সঙ্গে কেমন ব্যবহার করেছে', কোভিড মোকাবিলাতে পাশে ফিরহাদ না থাকায় ব্যথিত মমতা
বাংলা জুড়ে ক্রমশ বাড়ছে মারণ করোনার ভাইরাস। প্রত্যেকদিন প্রায় ১৯ হাজার করে মানুষ করোনাতে আক্রান্ত হচ্ছেন। যদিও সংক্রমণের চেন ভাঙতে গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল কলকাতার পুরপ্রশাসকমণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিমকে। ভ্যাকসিন বন্টন
বাংলা জুড়ে ক্রমশ বাড়ছে মারণ করোনার ভাইরাস। প্রত্যেকদিন প্রায় ১৯ হাজার করে মানুষ করোনাতে আক্রান্ত হচ্ছেন। যদিও সংক্রমণের চেন ভাঙতে গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল কলকাতার পুরপ্রশাসকমণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিমকে। ভ্যাকসিন বন্টন সহ একাধিক দায়িত্ব তাঁর কাঁধে ছিল।
কিন্তু নারদ মামলায় বেশ কয়েক বছরের পুরনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে ফিরহাদ হাকিমকে। আর তাতে ব্যথিত মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি প্রতিহিংসার রাজনীতির অভিযোগও তুলেছেন মমতা।

ববি সারাক্ষণ ফিল্ডে থেকে কাজ করে বেড়ায়
মুখ্যমন্ত্রীর তৈরি করা কোভিড টাস্ক ফোর্সের দায়িত্বে ছিলেন। অনেক সিদ্ধান্ত তাঁর কাঁধেই ছিল। কিন্তু গ্রেফতারের পরে ব্যথিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিম-সহ রাজ্যের চার হেভিওয়েটের গ্রেপ্তারি এখন আদালতের বিষয়। তাই সেসব নিয়ে মন্তব্য করতে না চাইলেও কঠিন সময়ে 'ববি'কে পাশে না পাওয়ার আক্ষেপ গোপন করতে পারলেন না মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিক বৈঠকে মমতা বলেন, 'ববি সারাক্ষণ ফিল্ডে থেকে কাজ করে বেড়ায়। আর এই করোনা আবহে ওকে তিন চারদিন আটকে রেখেছে। আমরা অন্যভাবে কাজটা করার চেষ্টা করছি। কিন্তু একজনের পরিবর্ত কী আর আরেকজন হয়?

প্রতিহিংসার রাজনীতি
শুধু ফিরহাদই নয়, সুব্রত মুখোপাধ্যায়ের অনুপস্থিতিও যথেষ্ট ভাবাচ্ছে মমতাকে। ফলে তাঁদের মন্ত্রিসভায় না থাকাটা রীতিমত চাপ বাড়াচ্ছে বলেই মনে করছে রাজনৈতিকমহল। উল্লেখ্য ফিরহাদ-সুব্রতদের গ্রেপ্তারির পরই মমতা ছুটে গিয়েছিলেন নিজাম প্যালেসে। এরপর দীর্ঘ জলঘোলা হয়। প্রায় তিন চারদিন কেটে গেলেও এখনও জেল বন্দি রাজ্যের দুই মন্ত্রী সহ এক বিধায়ল। সে প্রসঙ্গে মমতা এদিন বলছেন,"আমি তো জানি ওদের সঙ্গে কেমন ব্যবহার করেছে। মহামারী আবহে প্রতিহিংসার রাজনীতি। আমি বিচারাধীন বিষয়ে কিছু বলতে চাই না। কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বলতে পারি, এটা পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসা।"

ববি মাঠে নেমে কাজ করে
তবে এদিন মুখ্যমন্ত্রীর মুখে বারবার উঠে এসেছে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার পুর প্রশাসকমণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিমের নাম। তিনি বলেছেন, "ববি মাঠে নেমে কাজ করে। ওঁর টিম মাঠে নেমে কাজ করে। আর সেই ছেলেটাকে, সুব্রতদাকে তিন-চারদিন আটকে রাখল। ওদের সঙ্গে কী ব্যবহার করেছে! যে ছেলেটি নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্যাকসিনের ট্রায়াল দিয়েছে, সেই ছেলেটাকে... এর যোগ্য জবাব... বিচারের বাণী...আমি আশা করব...।" বলতে বলতে বারবার থেমে গিয়েছেন মুখ্যমন্ত্রী। হয়তো বিচারাধীন বিষয়ে বেশি বলতে চান না বলে। তবে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর আক্ষেপ,"তিন-চারদিন ববি কাজ করতে পারল না, সুব্রত দা কাজ করতে পারল না। কোথাও ডেডবডি জমেছে কিনা আমাকেই খবর নিতে।

আজও জেলেই থাকতে হবে চার নেতাকে
আজ হচ্ছে না নারদ মামলার শুনানি। অনিবার্য কারণবশত হচ্ছে না শুনানি। 'অনিবার্য কারণবশত বসছে না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ', বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল কলকাতা হাইকোর্ট। কবে বেঞ্চ বসবে, তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি বিজ্ঞপ্তিতে। আপাতত ৪ হেভিওয়েটকে থাকতে হবে জেল হেফাজতেই। এই প্রেক্ষিতে, নতুন এক সম্ভাবনার কথা সামনে এসেছে। সূত্রের খবর, নতুন ডিভিশন বেঞ্চ গড়ার আবেদন নিয়ে ভাবনা-চিন্তা চালানো হচ্ছে হেভিভিওয়েট নেতাদের তরফে।












Click it and Unblock the Notifications