বাংলায় ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি, মাধ্যমিক পরীক্ষা হওয়া নিয়ে অনিশ্চিয়তা

গোটা দেশেই করোনা পরিস্থিতি মারাত্মক। বাংলাতেও চোখ রাঙাচ্ছে মারণ এই ভাইরাস। রাজ্যে দৈনিক সংক্রমণ প্রায় ২০ হাজার ছুঁই ছুঁই। এই অবস্থায় আংশিক লকডাউন জারি রয়েছে রাজ্যে। তৃতীয়বারের জন্যে সরকার গঠন করেই এইগুচ্ছ নির্দেশিকা জারি

গোটা দেশেই করোনা পরিস্থিতি মারাত্মক। বাংলাতেও চোখ রাঙাচ্ছে মারণ এই ভাইরাস। রাজ্যে দৈনিক সংক্রমণ প্রায় ২০ হাজার ছুঁই ছুঁই। এই অবস্থায় আংশিক লকডাউন জারি রয়েছে রাজ্যে। তৃতীয়বারের জন্যে সরকার গঠন করেই এইগুচ্ছ নির্দেশিকা জারি করেছেন মমতা।

মাধ্যমিক হওয়া নিয়ে অনিশ্চিয়তা

অন্যদিকে ১ জুন থেকে পরীক্ষা নেওয়া অসম্ভব! যেভাবে বাংলাতে করোনা বাড়ছে তাতে এমনটাই মনে করছে মধ্যশিক্ষা পর্ষদ। কবে মাধ্যমিক, কীভাবে মার্কশিট, পর্ষদের সঙ্গে আলোচনা চলছে সরকারের। ১ জুন থেকে মাধ্যমিক শুরু হওয়ার কথা ছিল।

১০ জুন পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষা পিছোচ্ছে না বাতিল? সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় পর্ষদ। পরীক্ষা হলেও একগুচ্ছ সমস্যা রয়েছে। সেগুলি আগে সমাধান হওয়া প্রয়োজন বলে মনে করা হচ্ছে।

বর্তমানে ট্রেন চলাচল বন্ধ। করোনা পরিস্থিতিতে বিশাল সংখ্যক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রগুলিতে যাতায়াতের সমস্যাও থাকছে। এছাড়াও লাগামছাড়়া করোনা সংক্রমণের হার।

এমন পরিস্থিতিতে ১ জুন থেকে পরীক্ষার আয়োজন সম্ভব নয় বলেই মনে করছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। উল্লেখ্য, দেশে বর্তমানে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে।

রাজ্যেও করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। এর আগে রাজ্যে গ্রীষ্মের ছুটি এগিয়ে এনে স্কুলগুলিতে পঠন পাঠন বন্ধ রাখা হয়েছে।

শিক্ষক-শিক্ষিকাদেরও স্কুলে আসতে হবে না বলে জানানো হয়েছিল।প্রায় ১১ মাস পর নবম থেকে দশমের ক্লাস শুরু হয়েছিল। কিন্তু করোনা সংক্রমণ ফের বাড়ায় আপাতত সব স্কুল ফের বন্ধ থাকবে বলে গত ১৯ এপ্রিল রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়। তবে অনলাইন ক্লাস যেমন চলছে, তেমন চলবে বলেও জানানো হয়।

রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, শিক্ষা দফতর ব্যাচ অনুসারে স্কুলগুলিতে পঠনপাঠন চালাচ্ছিল। নির্বাচনে ভোট কেন্দ্র হওয়ায় এমনিতেই অনেক স্কুলই বন্ধ রয়েছে। এরমধ্যে কোভিডজনিত পরিস্থিতিতে গরমের ছুটি এগিয়ে এনে স্কুলগুলি বন্ধ থাকবে।

পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে, জুন পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। এই অবস্থায় কীভাবে উচ্চ মাধ্যমিক এওয়া সম্ভব তা নিয়ে চিন্তার ভাঁজ। নয়া এই সমস্যা কপালে চিন্তার ভাঁজ পড়েছে অভিভাবকদেরও। ছেলে-মেয়েদের ভবিষ্যৎ ণিয়ে অনেকেই চিন্তিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+