শিফট ৮ ঘণ্টার বেশি হওয়া চলবে না! ২ থেকে ৩ দিন ছুটি নিশ্চিত করতে হবে, জারি গাইডলাইন

অবশেষে স্বস্তির খবর। সোমবারের দেওয়া বুলেটিন অনুযায়ী, করোনা আক্রান্তের সংখ্যা অনুযায়ী ১১ হাজারের নীচে নেমেছে। তবে মৃতের সংখ্যা নিয়ে চিন্তিত চিকিৎসকদের। গত ২৪ ঘন্টায় ১৩১জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজন চিকিৎসকেরও মৃত

অবশেষে স্বস্তির খবর। সোমবারের দেওয়া বুলেটিন অনুযায়ী, করোনা আক্রান্তের সংখ্যা অনুযায়ী ১১ হাজারের নীচে নেমেছে। তবে মৃতের সংখ্যা নিয়ে চিন্তিত চিকিৎসকদের। গত ২৪ ঘন্টায় ১৩১জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজন চিকিৎসকেরও মৃত্যু হয়েছে।

শুধু বাংলাতেই নয়, দেশে পরপর ৪দিন দৈনিক আক্রান্ত ২ লক্ষের নীচে। তবে করোনার সংক্রমণ কমে গেলেও রাজ্যে ক্রমশ চিন্তার কারণ হয়ে উঠছে করোনার দোসর ব্ল্যাক ফাঙ্গাস।

বাঁকুড়ায় ১জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি পুরুলিয়া, দুই বর্ধমান, ঝাড়গ্রামের আরও ৪জনের মধ্যে আশঙ্কাজনক ৩। সবাই করোনাতে আক্রান্ত বলে জানা যাচ্ছে।

ডিউটি নিয়ে নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

ডিউটি নিয়ে নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

ক্রমশ কমছে সংক্রমণের হার। চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের ডিউটি নিয়ে নতুন নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। দফতরেরর তরফে জারি করা নির্দেশিকাতে বলা হয়েছে যে, দিনের বেলার শিফট ৮ ঘণ্টার বেশি হওয়া চলবে না। তবে তের শিফট অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। নির্দেশিকাতে বলা হয়েছে যে রাতে ৬ থেকে ৭ ঘণ্টা কাজ করতে হবে। এর মধ্যে এক ঘণ্টা থাকবে দায়িত্ব বদলের জন্য। সপ্তাহে ২ থেকে ৩ দিন ছুটি নিশ্চিত করতে হবে। কোভিড আবহে সুস্থ ভাবে কাজ করার জন্যই নির্দেশিকা। খবর স্বাস্থ্যদফতর সূত্রে।

 প্রচন্ড চাপ স্বাস্থ্য কর্মীদের

প্রচন্ড চাপ স্বাস্থ্য কর্মীদের

ভোটের পর থেকে মারাত্মক ভাবে সংক্রমণ বাড়ে। প্রত্যেকদিন প্রায় ২০ হাজার সংক্রমণের হার পৌঁছে যায়। এই অবস্থায় দিন রাত এক করে কাজ করে গিয়েছেণ ডাক্তার-স্বাস্থ্য কর্মীরা। আক্রান্তও হয়েছেন। একের পর এক জায়গাতে স্বাস্থ্য কর্মীরা ব্যাপক ভাবে আক্রান্ত হয়েছেন। এমন অবস্থাও হয়েছে যে স্বাস্থ্য কর্মীদের অভাব দেখা গিয়েছে বিভিন্ন হাসপাতালে। এই অবস্থায় স্বাস্থ্য কর্মীদের সুস্হ থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই এই নির্দেশিকা। বর্তমান পরিস্থিতিতে সংক্রমণের হারও অনেকটা কমেছে। আর সেই কারণে এই সিদ্ধান্ত। এমনটাই মনে করা হচ্ছে।

কার্যত লকডাউনে আংশিক ছাড়

কার্যত লকডাউনে আংশিক ছাড়

খুচরো দোকান এবং তথ্য-প্রযুক্তি সংস্থাকে রাজ্যের কার্যত লকডাউনে আংশিক ছাড় দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, বেলা ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত খোলা রাখা যাবে খুচরো দোকান। অর্থাৎ সকালে ৭টা থেকে ১০টা পর্যন্ত দোকান খোলা যাবে, তার পাশাপাশি বেলা ১২টা থেকে ৩টে পর্যন্তও আরেকবার খোলা যাবে দোকান। এছাড়়া, তথ্য প্রযুক্তি সংস্থাগুলিও ১০ শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু করতে পারবে। তবে বেলা ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্তই খোলা রাখা যাবে অফিস।

গতি বাড়ানো হচ্ছে ভ্যাকসিনে

গতি বাড়ানো হচ্ছে ভ্যাকসিনে

ধীরে ধীরে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে গতি বাড়ানো হচ্ছে। ইতিমধ্যে গুরুত্ব অনুযায়ী ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। বিভিন্ন স্তরের মানুষকে দেওয়া হচ্ছে ভ্যাকসিন। ভ্যাকসিন তৈরির সংস্থাগুলির কাছ থেকে কেনা হচ্ছে আরও ভ্যাকসিণ। প্রথমবারের মতো দ্বিতীয় পর্যায়ের ভাইরাসের বিরুদ্ধেও লড়াইয়ে আমরা জিতব বলে ইতিমধ্যে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+