বাংলায় কিছুটা কমল করোনা সংক্রমণ! টানা ১৬ দিন মৃতের সংখ্যা ৩০-এর ওপরে
রাজ্যে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা খানিকটা কমেছে। শনিবার যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ৩৫১২, রবিবার তা কমে হয়েছে ৩৪২৭। এদিন মৃত্যু হয়েছে ৩৩ জনের। এদিন সুস্থতার হার সামান্য বেড়েছে, ৯৭.৩৮%। শনিবার যা ছিল
রাজ্যে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা খানিকটা কমেছে। শনিবার যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ৩৫১২, রবিবার তা কমে হয়েছে ৩৪২৭। এদিন মৃত্যু হয়েছে ৩৩ জনের। এদিন সুস্থতার হার সামান্য বেড়েছে, ৯৭.৩৮%। শনিবার যা ছিল ৯৭.০৬%। এদিন পজিটিভিটি রেট বৃদ্ধি পেয়ে হয়েছে ৬%।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমেছে। মোট আক্রান্তের সংখ্যা ১৯ লক্ষ ৯৩ হাজার ৬০৬ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০,৫৮৩। এদিন মৃত্যু হয়েছে ৩৩ জনের। এর মধ্যে কলকাতার মৃত্যু ৮ জনের। প্রসঙ্গত এবারে মৃত্যু সংখ্যা প্রথম ৩০-এর ওপরে যায় ১৫ জানুয়ারি। তারপর থেকে চানা মৃত্যুর সংখ্যা ৩০ ওপরেই রয়েছে।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৫১ (১১৯), কোচবিহারে ১৩২ (১৩৫) , দার্জিলিং ২৬৭ (৩১৩), কালিম্পং ৪৮ (৫) , জলপাইগুড়ি ১৭৬ (১৫৩), উত্তর দিনাজপুরে ৫৪ (৭৮), দক্ষিণ দিনাজপুরে ৬৭ (৮১), মালদহ ১৩০ (১২৫), মুর্শিদাবাদ ৮৬ (৮২), নদিয়া ১৫৪ (২০৭), বীরভূম ১৬৪ (১৯২ ), পুরুলিয়া ৪৩ ( ৫৭), বাঁকুড়ায় ১০৫ (৯৪), ঝাড়গ্রাম ৪২ (৩৭ ), পশ্চিম মেদিনীপুর ১১৭ (৯৬), পূর্ব মেদিনীপুর ৬০ (৮৮), পূর্ব বর্ধমান ১৬৪ (১৪৮), পশ্চিম বর্ধমান ১১১ (১২৪ ), হাওড়া ১২০ (১১৯), হুগলিতে ১৮৭ (১৫৫), উত্তর ২৪ পরগনায় ৩৭৩ (৪৩৩), দক্ষিণ ২৪ পরগনায় ২৫৫ (২১২) জন আক্রান্ত হয়েছেন।
আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা ( ৩৭৩), দুনম্বরে দার্জিলিং (২৬৭), তিন নম্বরে দক্ষিণ ২৪ পরগনা (২৫৫)।

এদিন ১০ জেলায় মৃত্যুর খবর নেই
এদিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে ১, দার্জিলিং-এ ১, জলপাইগুড়িতে ২ জন করে রোগীর মৃত্যু হয়েছে। তবে কোচবিহার, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে কোনও মৃত্যু হয়নি এদিন। বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা থেকে মৃত্যুর কোনও খবর নেই। এদিন জেলাগুলির মধ্যে সব থেকে বেশি ৬ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। দক্ষিণবঙ্গের মধ্যে হাওড়ায় ৫, হুগলিতে ৪ এবং মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে ১ জন করে রোগীর মৃত্যু হয়েছে।
এদিনও কোনও জেলাতেই অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়েনি।

আগের দিনের থেকে টেস্ট কমেছে
এদিন সারা রাজ্যে পরীক্ষা হয়েছে ৫৭,০৮৫টি। শনিবার পরীক্ষা হয়েছিল ৬২,১২৫টি। এদিনের আরটিপিসিআর এবং অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৩৭:৬৩। পজিটিভিটি রেট ৬%। শনিবার পজিটিভিটি রেট ছিল ৫.৬৫%। শনিবার অ্যাকটিভ রোগী তালিকা থেকে বাদ গিয়েছিল ৭,৮১১ জনের নাম। আর রবিবার বাদ গিয়েছে ৬,৩৫৬ জনের নাম।












Click it and Unblock the Notifications