১০ জেলায় করোনা সক্রিয় রোগী বৃদ্ধি! উত্তর ২৪ পরগনায় চিন্তা মৃত্যু নিয়ে, একনজরে বাংলার জেলাগুলির পরিসংখ্যান

১০ জেলায় করোনা সক্রিয় রোগী বৃদ্ধি! উত্তর ২৪ পরগনায় চিন্তা মৃত্যু নিয়ে, একনজরে বাংলার জেলাগুলির পরিসংখ্যান

রবিবার ২৮ নভেম্বর রাজ্যে করোনা (coronavirus)আক্রান্তের সংখ্যা আগের দিনের থেকে অনেকটা বেড়েছে। পাশাপাশি মৃত্যু সংখ্যা ১ বেড়েছে। এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭১৫ জন। সুস্থতার হার একই রয়েছে, ৯৮.৩১% । এদিন সুস্থ হয়েছেন ৭১৯ জন।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৭১৫ জন। শনিবার যা ছিল ৭০১ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ১৪ হাজার ৮৬৭ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ৪৬২। এদিন মৃত্যু হয়েছে ১২ জনের। শনিবার সংখ্যাটা ছিল ১১।

 মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, মোট আক্রান্ত ১৬ লক্ষ ১৪ হাজার ৮৬৭ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭৮০৪ জন। এদিন সক্রিয় আক্রান্তের সংখ্যা কমেছে ১৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৭১৯ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৮৭ হাজার ৬০১ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৯৮ (২১৪)। উত্তর ২৪ পরগনায় ১৩০ (১২৪) জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৫২৩৬ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৪৯২০। কলকাতায় এদিন সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৬ জন।

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩,২৮, ৫৭৪। শনিবার কলকাতায় ২ জনের মৃত্যুর পরে এদিনও মৃতের সংখ্যা ৩। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩,২১, ১৫৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২১৮৪ জন।

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩,৩৩, ১৬০ জন। এদিন মৃত্যু হয়েছে ৫ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩, ২৬, ৮৪১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩৯৯ জন। এদিন তালিকা থেকে বাদ গিয়েছেন ৪ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৫ (৬), কোচবিহারে ১২ (১১) , দার্জিলিং ২৮ (১৪), কালিম্পং ২ (১) , জলপাইগুড়ি ১৬ (২৪), উত্তর দিনাজপুরে ৫ (৬), দক্ষিণ দিনাজপুরে ৬ (৩১), মালদহ ২০ (১৩), মুর্শিদাবাদ ৬ (২), নদিয়া ২৬ (২২), বীরভূম ২০ (১৫), পুরুলিয়া ৩ (২), বাঁকুড়ায় ৩ (৮), ঝাড়গ্রাম ২ (৪), পশ্চিম মেদিনীপুর ১৬ (১৪), পূর্ব মেদিনীপুর ৯ (৯), পূর্ব বর্ধমান ১১ (১৪), পশ্চিম বর্ধমান ১৯ (২০), হাওড়া ৫৬ (৪৫), হুগলিতে ৬০ (৬০), উত্তর ২৪ পরগনায় ১৩০ (১২৪), দক্ষিণ ২৪ পরগনায় ৬২ ( ৪২) জন আক্রান্ত হয়েছেন।

আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা ( ১৩০), দুনম্বরে দক্ষিণ ২৪ পরগনা (৬২), তিন নম্বরে হুগলি (৬০)।

এদিন ১৮ জেলায় মৃত্যুর খবর নেই

এদিন ১৮ জেলায় মৃত্যুর খবর নেই

এদিন উত্তরবঙ্গের জলপাইগুড়িতে ১ জন আক্রান্তের মৃত্যু হয়েছে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে কোনও মৃত্যু হয়নি এদিন। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া থেকেও মৃত্যুর কোনও খবর নেই। এদিন সব থেকে বেশি ৫ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। দক্ষিণ ২৪ পরগনায় ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ১ জন করে রোগীর মৃত্যু হয়েছে জলপাইগুড়ি, হুগলিতে।

এদিন যে ১০ জেলায় সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেগুলি হল আলিপুরদুয়ার (১), কোচবিহার (১), দার্জিলিং (৩), মালদহ (১১), মুর্শিদাবাদ (১), বীরভূম (৬), পুরুলিয়া (১), পশ্চিম মেদিনীপুর (২), হুগলি (১), দক্ষিণ ২৪ পরগনা (১)।

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ০২ লক্ষ ৫৮ হাজার ২৫৩। ১৫৪ টি ল্যাবরেটরিতে এই পরীক্ষা হচ্ছে রাজ্য জুড়ে। এদিন পরীক্ষা হয়েছে ৩৫, ৫০৯ জনের। মোট পরীক্ষার নিরিখে করোনা সক্রিতার হার ২.০১ শতাংশ ( শনিবার যা ছিল ১.৮৯ %) । প্রতি ১০ লক্ষে পরীক্ষা হয়েছে ২, ২৫, ০৯২ জনের। আরটিপিসিআর আর অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৫০:৫০।

২৮ নভেম্বর ভ্যাকসিন প্রাপকের সংখ্যা

২৮ নভেম্বর ভ্যাকসিন প্রাপকের সংখ্যা

এদিন সারা রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৫,৩৪, ৭৬৪ জন। প্রথম ডোজ পেয়েছেন ১,৮৯, ৯১৯ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩,৪৪, ৮৪৫ জন। এদিন পর্যন্ত রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৯, ১১, ১৬, ১৬৫ জন। যাঁদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৬, ২৭, ১২, ৩১৮ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ২, ৮৪, ০৩, ৮৪৭ জন। এদিন রাজ্যে ভ্যাকসিন দেওয়ার কেন্দ্রের সংখ্যা ৫৪৬৫।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+