২৪ ঘন্টায় বাংলায় প্রায় ২৮ হাজার টেস্ট কমে করোনা আক্রান্তের সংখ্যা কমল ১৩৬১! বাড়ল মৃত্যু সংখ্যা
রাজ্যে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় অনেকটাই কমল। বুধবার যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ৪৯৬৯, বৃহস্পতিবার তা কমে হয়েছে ৩৬০৮। এদিন মৃত্যু হয়েছে ৩৬ জনের। এদিন সুস্থতার হার সামান্য বেড়েছে, ৯৬.১৬%।
রাজ্যে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় অনেকটাই কমল। বুধবার যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ৪৯৬৯, বৃহস্পতিবার তা কমে হয়েছে ৩৬০৮। এদিন মৃত্যু হয়েছে ৩৬ জনের। এদিন সুস্থতার হার সামান্য বেড়েছে, ৯৬.১৬%। বুধবার যা ছিল ৯৫.৫৬%। এদিন পজিটিভিটি রেট বৃদ্ধি পেয়ে হয়েছে ৯.০২%।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমেছে। মোট আক্রান্তের সংখ্যা ১৯ লক্ষ ৮২ হাজার ৮৬২ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০,৪৮১। এদিন মৃত্যু হয়েছে ৩৬ জনের। এর মধ্যে কলকাতার মৃত্যু ৮ জনের।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৯১ (১১০), কোচবিহারে ১৫১ (১৪৬) , দার্জিলিং ১০৪ (১২৪), কালিম্পং ১৩ (৪২) , জলপাইগুড়ি ১৭১ (১৭০), উত্তর দিনাজপুরে ১০০ (৯৩), দক্ষিণ দিনাজপুরে ১০৯ (১২৭), মালদহ ৫৮ (২৩৪), মুর্শিদাবাদ ৮৩ (১২৫), নদিয়া ২৩২ (২৯৬), বীরভূম ১৮২ (৩১৯ ), পুরুলিয়া ৭৩ ( ৭২), বাঁকুড়ায় ১২৮ (২৯১), ঝাড়গ্রাম ৬৯ (৫৮ ), পশ্চিম মেদিনীপুর ১৩১ (১৭১), পূর্ব মেদিনীপুর ৫০ (৮৪), পূর্ব বর্ধমান ১৫০ (২০৭), পশ্চিম বর্ধমান ১০০ (১৭৬ ), হাওড়া ১২২ (১৪৫), হুগলিতে ১৩৩ (২১৯), উত্তর ২৪ পরগনায় ৫২৪ (৬৯৭), দক্ষিণ ২৪ পরগনায় ৪১১ (৪০৯) জন আক্রান্ত হয়েছেন।
আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা ( ৫২৪), দুনম্বরে দক্ষিণ ২৪ পরগনা (৪১১), তিন নম্বরে নদিয়া (২৩২)।

এদিন ১৩ জেলায় মৃত্যুর খবর নেই
এদিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে ১, জলপাইগুড়িতে ১, উত্তর দিনাজপুরে ২ এবং দক্ষিণ দিনাজপুরে ১ জন করে রোগীর মৃত্যু হয়েছে। তবে কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, মালদহে কোনও মৃত্যু হয়নি এদিন। বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি থেকে মৃত্যুর কোনও খবর নেই। এদিন জেলাগুলির মধ্যে সব থেকে বেশি ১৪ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় ৩, নদিয়ায় ৩ এবং মুর্শিদাবাদ, বাঁকুড়ায় ১ জন করে রোগীর মৃত্যু হয়েছে।
এদিনও কোনও জেলাতেই অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়েনি।

আগের দিনের থেকে টেস্ট অনেকটাই কমেছে
এদিন সারা রাজ্যে পরীক্ষা হয়েছে ৪০,০১৯টি। বুধবার পরীক্ষা হয়েছিল ৬৭,৮৬২টি। এদিনের আরটিপিসিআর এবং অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৪৫:৫৫। পজিটিভিটি রেট ৯.০২%। বুধবারের পজিটিভিটি রেট ছিল ৭.৩২%। বুধবার অ্যাকটিভ রোগী তালিকা থেকে বাদ গিয়েছিল ১২, ৭৯৯ জনের নাম। আর বৃহস্পতিবার বাদ গিয়েছে ১১, ৬৪৪ জনের নাম।












Click it and Unblock the Notifications