করোনা সংক্রমণ বৃদ্ধি দুর্গাপুজোর ভিড়ে! ২৪ ঘন্টায় বাংলা করোনায় সংক্রমণ বাড়ল প্রায় ২০ %, কলকাতা সবার আগে

বুধবার রাজ্যে করোনা (coronavirus)আক্রান্তের সংখ্যা আগের দিনের থেকে অনেকটাই বেড়েছ। তবে এদিন মৃত্যুর সংখ্যা এক রয়েছে। এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৬৭ জন। সুস্থতার হার রয়েছে গত কয়েকদিনের মতোই, ৯৮.৩৩%। এ

বুধবার রাজ্যে করোনা (coronavirus)আক্রান্তের সংখ্যা আগের দিনের থেকে অনেকটাই বেড়েছ। তবে এদিন মৃত্যুর সংখ্যা এক রয়েছে। এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৬৭ জন। সুস্থতার হার রয়েছে গত কয়েকদিনের মতোই, ৯৮.৩৩%। এদিন সুস্থ হয়েছেন ৭৯৫ জন।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮৬৭ জন। মঙ্গলবার যা ছিল ৭২৬ জন। শতাংশের নিরিখে যা প্রায় ২০ শতাংশের মতো। মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৮২ হাজার ৮১৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ০০৭। এদিন মৃত্যু হয়েছে ৯ জনের। মঙ্গলবারও সংখ্যাটা ছিল ৯। কেরলে ওনমের ভিড়ে করোনার বৃদ্ধির মতোই বাংলাতেও দুর্গাপুজোর ভিড়ে করোনা বৃদ্ধি বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। এর জন্য সাধারণ মানুষের উদাসীনতাকেই দায়ী করেছেন তাঁরা।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, মোট আক্রান্ত ১৫ লক্ষ ৮২ হাজার ৮১৩ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭৪৯১ জন। এদিন ৬৩ জন বেড়েছে সক্রিয়ের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৭৯৫ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৫৬ হাজার ৩১৫ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২৪৪ (১৮৩)। উত্তর ২৪ পরগনায় ১২৯ (১০৬) জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৫১১৩ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৪৭৮৯। কলকাতায় এদিন সক্রিয় রোগীর সংখ্যা ৬১ জন বৃদ্ধি পেয়েছে।

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩,১৯, ৬৮৩। মঙ্গলবার কলকাতায় ২ জনের মৃত্যুর পরে এদিনও মৃত্যুর সংখ্যা ২। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩,১২, ৮১৯ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৭৫১ জন।

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩,২৭, ৬২৯ জন। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩, ২১, ৬১০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৪০ জন। এদিন তালিকা থেকে বাদ গিয়েছেন ৮ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৪ (৬), কোচবিহারে ১২ (২০) , দার্জিলিং ২৯ (৩০), কালিম্পং ৪ (১) , জলপাইগুড়ি ২২ (১৫), উত্তর দিনাজপুরে ২ (৪), দক্ষিণ দিনাজপুরে ১৭ (১১), মালদহ ৪ (১৫), মুর্শিদাবাদ ৭ (৭), নদিয়া ৪৮ (৪৭), বীরভূম ১১ (৭), পুরুলিয়া ৩ (১), বাঁকুড়ায় ১০ (৮), ঝাড়গ্রাম ৬ (৩), পশ্চিম মেদিনীপুর ৩০ (২৯), পূর্ব মেদিনীপুর ২১ (১৪), পূর্ব বর্ধমান ২২ (১৬), পশ্চিম বর্ধমান ৭ (১২), হাওড়া ৬৮ (৫৬), হুগলিতে ৯৬ (৬৯), উত্তর ২৪ পরগনায় ১২৯ (১০৬), দক্ষিণ ২৪ পরগনায় ৭১ ( ৬৬) জন আক্রান্ত হয়েছেন।

আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা ( ১২৯), দুনম্বরে হুগলি (৯৬), তিন নম্বরে হাওড়া (৬৮)।

 ১৮ জেলায় মৃত্যুর খবর নেই

১৮ জেলায় মৃত্যুর খবর নেই

এদিনও উত্তরবঙ্গের একমাত্র আলিপুরদুয়ারে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়া কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে কোনও মৃত্যু হয়নি। মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা থেকে মৃত্যুর কোনও খবর নেই। এদিন সব থেকে বেশি ৩ জন রোগীর মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। ২ জনের মৃত্যু হয়েছে নদিয়ায়। ১ জন করে মৃত্যু হয়েছে আলিপুরদুয়ার এবং পশ্চিম বর্ধমানে।

এদিন যে ৮ জেলায় সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেগুলি হল জলপাইগুড়ি (৩), দক্ষিণ দিনাজপুর (১), মুর্শিদাবাদ (২), পুরুলিয়া (১), পশ্চিম মেদিনীপুর (১), হাওড়া (৭), হুগলি (৩১), দক্ষিণ ২৪ পরগনা (১৪)।

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৮৭ লক্ষ ৬৯ হাজার ০৮৭। ১৫০ টি ল্যাবরেটরিতে এই পরীক্ষা হচ্ছে রাজ্য জুড়ে। এদিন পরীক্ষা হয়েছে ৩৫, ৬৭৩ জনের। মোট পরীক্ষার নিরিখে করোনা সক্রিতার হার ২.৪৩ শতাংশ ( মঙ্গলবার যা ছিল ২.১৯%) । প্রতি ১০ লক্ষে পরীক্ষা হয়েছে ২, ০৮, ৫৪৫ জনের। আরটিপিসিআর আর অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৫২:৪৮।

২০ অক্টোবর ভ্যাকসিন প্রাপকের সংখ্যা

২০ অক্টোবর ভ্যাকসিন প্রাপকের সংখ্যা

এদিন সারা রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৬,৫৮,৬৯১ জন। প্রথম ডোজ পেয়েছেন ৪, ৮৯, ১৭২ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ১, ৬৯, ৭৫১৯ জন। এদিন পর্যন্ত রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৬,৮২, ০৭, ৬৪৪ জন। যাঁদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৪, ৯৫, ৩৭, ৮০৬ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১, ৮৬, ৬৯, ৮৩৮ জন। এদিন রাজ্যে ভ্যাকসিন দেওয়ার কেন্দ্রের সংখ্যা ৩৫১৭।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+