এখনও বাংলায় করোনা সংক্রমণ সব থেকে বেশি উত্তর ২৪ পরগনায়! ১০ জেলায় আক্রান্তের সংখ্যা ১০-এর কম, বাড়ল মৃত্যু
এদিন রাজ্যে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা সামান্য কমল। এদিনের মতো শনিবারেও আক্রান্তের সংখ্যা ৩০০-র নিচে। শনিবার যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ২৮১, রবিবার তা কমে হয়েছে হয়েছে ২৭৮। এদিন মৃত্যু সংখ্যা শনিবারে
এদিন রাজ্যে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা সামান্য কমল। এদিনের মতো শনিবারেও আক্রান্তের সংখ্যা ৩০০-র নিচে। শনিবার যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ২৮১, রবিবার তা কমে হয়েছে হয়েছে ২৭৮। এদিন মৃত্যু সংখ্যা শনিবারের তুলনায় বেড়েছে। হয়েছে ১৩। এদিন সুস্থতার হার সামান্য বেড়েছে, ৯৮.৬৮%। শনিবার যা ছিল ৯৮.৬২%। এদিন পজিটিভিটি রেট সামান্য বৃদ্ধি পেয়ে হয়েছে ০.৯০%।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সামান্য কিছুটা বেড়েছে। মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ১৩ হাজার ২৫৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১,১৩২। এদিন মৃত্যু হয়েছে ১৩ জনের। শনিবার মৃত্যু হয়েছিল ১২ জনের। এর মধ্যে কলকাতার মৃত্যু ৭ জনের।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১২ (১৪), কোচবিহারে ৮ (৯) , দার্জিলিং ১১ ( ৮), কালিম্পং ২ (২) , জলপাইগুড়ি ৮ (১৪), উত্তর দিনাজপুরে ৪ (৪), দক্ষিণ দিনাজপুরে ১২( ৪), মালদহ ১০ (১৩), মুর্শিদাবাদ ৯ (৩), নদিয়া ২০ (১৭), বীরভূম ১৩ (১৫), পুরুলিয়া ১ (১), বাঁকুড়ায় ১০ (৮), ঝাড়গ্রাম ৪ (৫), পশ্চিম মেদিনীপুর ১২ (৯), পূর্ব মেদিনীপুর ৩ (৩), পূর্ব বর্ধমান ৭ (১০), পশ্চিম বর্ধমান ৯(১৩), হাওড়া ১৪ (১০), হুগলিতে ৯ (১৫), উত্তর ২৪ পরগনায় ৪৩ (৪৬), দক্ষিণ ২৪ পরগনায় ১৭ (২০) জন আক্রান্ত হয়েছেন।
আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা ( ৪৩), দুনম্বরে নদিয়া (২০), তিন নম্বর দক্ষিণ ২৪ পরগনা (১৭)

এদিন ১৭ জেলায় মৃত্যুর খবর নেই
এদিন দার্জিলিং-এ ১, উত্তর দিনাজপুরে ১ জন রোগীর মৃত্যু হয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে কোনও মৃত্যু হয়নি এদিন। পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনায় ১ জন করে এবং দক্ষিণ ২৪ পরগনায় ২ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া হুগলি থেকে মৃত্যুর কোনও খবর নেই। সারা রাজ্যেই এদিন নতুন করে সক্রিয় রোগীর বৃদ্ধির কোনও খবর নেই।

আগের দিনের থেকে টেস্ট কমেছে
এদিন সারা রাজ্যে পরীক্ষা হয়েছে ৩০,৭৩৫ টি। শনিবার পরীক্ষা হয়েছিল ৩৫,৫৯১ টি। । এদিনের আরটিপিসিআর এবং অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৪৫:৫৫। পজিটিভিটি রেট ০.৯০%। শনিবার পজিটিভিটি রেট ছিল ০.৭৯%।












Click it and Unblock the Notifications