বাংলায় ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ৩৫%, বাড়ল মৃত্যুও! টানা ১৯ দিন মৃতের সংখ্যা ৩০-এর ওপরে
রাজ্যে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা বেশ খানিকটা বাড়ল। মঙ্গলবার যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ২০১৪, বুধবার তা বেড়ে হয়েছে ২৭২৩। এদিন মৃত্যু হয়েছে ৩৫ জনের। এদিন সুস্থতার হার সামান্য বেড়েছে, ৯৭.৮৭%। মঙ
রাজ্যে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা বেশ খানিকটা বাড়ল। মঙ্গলবার যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ২০১৪, বুধবার তা বেড়ে হয়েছে ২৭২৩। শতাংশের নিরিখে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি প্রায় ৩৫%। এদিন মৃত্যু হয়েছে ৩৫ জনের। এদিন সুস্থতার হার সামান্য বেড়েছে, ৯৭.৮৭%। মঙ্গলবার যা ছিল ৯৭.৮৬%। এদিন পজিটিভিটি রেট বৃদ্ধি পেয়ে হয়েছে ৪.৬১%।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে। মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ২৫৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০,৬৮৭। এদিন মৃত্যু হয়েছে ৩৫ জনের। এর মধ্যে কলকাতার মৃত্যু ৭ জনের। প্রসঙ্গত ১৫ জানুয়ারি থেকে মৃতের সংখ্যা ৩০-এর ওপরে। তারপর থেকে টানা মৃত্যুর সংখ্যা ৩০ ওপরেই রয়েছে এদিন পর্যন্ত।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৫৮ (৯০), কোচবিহারে ৮৪ (১১৪) , দার্জিলিং ১৩৫ (৮৬), কালিম্পং ২৩ (১৫) , জলপাইগুড়ি ১০১ (১১০), উত্তর দিনাজপুরে ৩৮ (২০), দক্ষিণ দিনাজপুরে ৭০ (৪৩), মালদহ ১৪৪ (১০৮), মুর্শিদাবাদ ৭৫ (৭৩), নদিয়া ১৫৪ (৬৬), বীরভূম ১২৮ (৫৪), পুরুলিয়া ৩৬ ( ২১), বাঁকুড়ায় ১০০ (৮৪), ঝাড়গ্রাম ৩০ (২২ ), পশ্চিম মেদিনীপুর ১১৭ (৫০), পূর্ব মেদিনীপুর ৬২ (৬৯), পূর্ব বর্ধমান ৮৫ (৫৮), পশ্চিম বর্ধমান ৮৫ (৭১), হাওড়া ৯০ (৮৭), হুগলিতে ৯৫ (১৩৮), উত্তর ২৪ পরগনায় ৫৬৫ (২৩৪), দক্ষিণ ২৪ পরগনায় ১২৪ (১৩৬) জন আক্রান্ত হয়েছেন।
আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা ( ৫৮৫), দুনম্বরে নদিয়া (১৫৪), তিন নম্বরে মালদহ (১৪৪)।

এদিন ১৩ জেলায় মৃত্যুর খবর নেই
এদিন উত্তরবঙ্গ থেকে মৃত্যুর কোনও খবর নেই। অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে কোনও মৃত্যু হয়নি এদিন। মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর থেকে মৃত্যুর কোনও খবর নেই। এদিন জেলাগুলির মধ্যে সব থেকে বেশি ৮ জনের মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর ২৪ পরগনায় ৬, হুগলিতে ৪, হাওড়া-পশ্চিম বর্ধমান-পূর্ব বর্ধমান-বীরভূমে ২ জন করে রোগীর মৃত্যু হয়েছে। ১ জন করে রোগীর মৃত্যু হয়েছে নদিয়া, পূর্ব মেদিনীপুরে।

১০ জেলায় অ্যাকটিভ রোগী বৃদ্ধি
এদিন ১০ জেলায় অ্যাকটিভ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সেগুলি হল আলিপুরদুয়ার (২), কালিম্পং (৩), দক্ষিণ দিনাজপুর (১৫), মালদহ (৩৫), মুর্শিদাবাদ (৫), নদিয়া (২৯), বাঁকুড়া (১৮), পশ্চিম মেদিনীপুর (৩৭), পূর্ব মেদিনীপুর (১৪), উত্তর ২৪ পরগনা (১২৩)। যদিও এদিন সবমিলিয়ে অ্যাকটিভ রোগী কমেছে ২৬২।

আগের দিনের থেকে টেস্ট বেড়েছে
এদিন সারা রাজ্যে পরীক্ষা হয়েছে ৫৯, ১০৪টি। মঙ্গলবার পরীক্ষা হয়েছিল ৪৯,৩০১ টি। এদিনের আরটিপিসিআর এবং অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৩৯:৬১। পজিটিভিটি রেট ৪.৬১%। মঙ্গলবার পজিটিভিটি রেট ছিল ৪.০৯%।












Click it and Unblock the Notifications