বাংলায় এখনও করোনায় দৈনিক আক্রান্ত আড়াই হাজারের ওপরে! শীর্ষে উত্তর ২৪ পরগনা, তারপরেই রয়েছে কলকাতা
রাজ্যে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৩ হাজারের মধ্যে ঘোরাফেরা করছে। শনিবারের তুলনায় রবিবার আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও, তা রয়েছে আড়াই হাজারের ওপরে। তবে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, আক্রান্ত
রাজ্যে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৩ হাজারের মধ্যে ঘোরাফেরা করছে। শনিবারের তুলনায় রবিবার আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও, তা রয়েছে আড়াই হাজারের ওপরে। তবে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, আক্রান্তের হার ১০ কিংবা ২০ গুণ বেশি। আক্রান্তদের অনেকেই পরীক্ষা করাচ্ছেন না। সাধারণ কোভিড বিধি মানতেও চাইছেন না অনেকে। যা নিয়ে এদিন কলকাতার বিভিন্ন জায়গায় প্রচার শুরু করেছে পুলিশ। মাস্কও বিলি করা হয়। রেটও বেশি। পাশাপাশি এদিন মৃত্যুও বেড়েছে।

শীর্ষে উত্তর ২৪ পরগনা, তারপরেই কলকাতা
এদিন স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এদিন সব থেকে বেশি আক্রান্ত উত্তর ২৪ পরগনায়। ৫৮১ জন আক্রান্ত হয়েছেন। তারপরেই স্থান কলকাতা। ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৪৮৭ জন। বীরভূমে একদিনে ২১৯ জন সংক্রমিত হয়েছেন। যা বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও দৈনিক আক্রান্তের সংখ্যা যে তিন জেলায় ১৫০-র বেশি তার মধ্যে রয়েছে হুগলি ১৫৯ জন, দক্ষিণ ২৪ পরগনা ১৫৬ জন এবং পশ্চিম বর্ধমান ১৫৫ জন।

উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের অবস্থা
উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং-এ ৭২ জন, কালিম্পং ৪ জলপাইগুড়িতে ৭৩, আলিপুরদুয়ার ৩০, কোচবিহার ২৬, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে যথাক্রমে ২৯ ও ৪৭ জন, মালদেহ ৭০ জন আক্রান্ত হয়েছে। পশ্চিমের জেলাগুলির মধ্যে পুরুলিয়ায় ৮১, ঝাড়গ্রামে ৭, বাঁকুড়ায় ৬২, পূর্ব বর্ধমানে ১০৫, পশ্চিম বর্ধমানে ১৫৫, বীরভূমে ২১৯, পশ্চিম মেদিনীপুরে ৬৭ জন আক্রান্ত হয়েছেন।

পজিটিভিটি রেট ও মৃত্যু
এদিনের পজিটিভিটি রেট শনিবারের থেকে কম। শনিবার যেখানে পজিটিভিটি রেট ছিল ১৮.০৫ শতাংশ, সেখানে রবিবারের পজিটিভিটি রেট ১৭. ১৬ শতাংশ। শনিবার যেখানে ৬ জনের মৃত্যু হয়েছিল, সেখানে রবিবার মতের সংখ্যা ৫। মৃত্যুর হার ১.০৩%। এখনও পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ২১, ২৭৬ জনের। এদিন সুস্থ হয়েছেন ২৪৭৬ জন। সুস্থতার হার ৯৭. ৪৯%। রাজ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৩০,২৪৭ জন। এবং হাসপাতালে রয়েছেন ৫৪৪ জন। সংক্রামক বিশেষজ্ঞরা ভয় না পেতে অনুরোধ করলেও, কোভিড বিধি মানতে বলছেন বাড়ির বয়স্ক ও ছোটদের দিকে তাকিয়ে। তাঁরা বলছেন, এবার মূলত খারাপ অবস্থা হচ্ছে বাড়ির বয়স্কদের। তবে খুব কমক্ষেত্রেই অক্সিজেনের মাত্রা ৯৪-এর নিচে নামছে। তবে তা হলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

রাজ্যে করোনা পরীক্ষা ও টিকা
এদিন রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ১৫,৪৯২ টি। এদিন রাজ্যে ভ্যাকসিন নিয়েছেন ৩,৭৫,০৯৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে প্রথম ডোজ নিয়েছেন ৭২, ৭৬৫, ০৩৬ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৪, ০১৮, ৫৭৬ জন।সতর্কতামূলক বুস্টার জোড নিয়েছেন ৫০, ০৬, ৭৯১ জন।

২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত
এদিন সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২০৫২৮ জন। ২৪ ঘন্টায় সারা গেশে ৪৯ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় সারা দেশে অ্যাকটিভকেস বেড়েছো ২৬৮৯ টি। দেশে সুস্থতার হার ৯৮.৪৭%। মৃত্যুর হার ১.২০%। সারা দেশে অ্যাকটিভ কেসের হার বেড়ে হয়েছে ০.৩৩ শতাংশ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications