উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি! বাংলার সাত জেলায় আক্রান্তের সংখ্যা ১০-এর কম, কমল মৃত্যু
এদিন রাজ্যে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা সামান্য কিছুটা বাড়ল। মঙ্গলবার যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ৩৪৮, বুধবার তা বেড়ে হয়েছে হয়েছে ৪৩৯। এদিন মৃত্যু সংখ্যা কমে হয়েছে ১৮। এদিন সুস্থতার হার সামান্য বেড়েছে,
এদিন রাজ্যে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা সামান্য কিছুটা বাড়ল। মঙ্গলবার যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ৩৪৮, বুধবার তা বেড়ে হয়েছে হয়েছে ৪৩৯। এদিন মৃত্যু সংখ্যা কমে হয়েছে ১৮। এদিন সুস্থতার হার সামান্য বেড়েছে, ৯৮.৪৭%। মঙ্গলবার যা ছিল ৯৮.৪২%। এদিন পজিটিভিটি রেট সামান্য বৃদ্ধি পেয়ে হয়েছে ১.১৮%।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে। মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ১২ হাজার ০০৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১,০৭৯। এদিন মৃত্যু হয়েছে ১৮ জনের। মঙ্গলবার মৃত্যু হয়েছিল ২১ জনের। এর মধ্যে কলকাতার মৃত্যু ১ জনের।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১৭ (১১), কোচবিহারে ১০ (১১) , দার্জিলিং ২৫ ( ১৯), কালিম্পং ৭ (১) , জলপাইগুড়ি ১৮ (১১), উত্তর দিনাজপুরে ৬ (৫), দক্ষিণ দিনাজপুরে ১২( ১২), মালদহ ১৬ (১৩), মুর্শিদাবাদ ৬ (৯), নদিয়া ২৮ (৬), বীরভূম ২৪ (১৩), পুরুলিয়া ১ (৭), বাঁকুড়ায় ৬ (১৬), ঝাড়গ্রাম ৩ (২), পশ্চিম মেদিনীপুর ১৫ (১১), পূর্ব মেদিনীপুর ৬ (৫), পূর্ব বর্ধমান ১৫ (৯), পশ্চিম বর্ধমান ১৪(২০), হাওড়া ১৫ (১৫), হুগলিতে ১৬ (১২), উত্তর ২৪ পরগনায় ৯৫ (৪৬), দক্ষিণ ২৪ পরগনায় ২৬ (২৩) জন আক্রান্ত হয়েছেন।
আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা ( ৯৫), দুনম্বরে নদিয়া (২৮), তিন নম্বর দক্ষিণ ২৪ পরগনা (২৬)

এদিন ১২ জেলায় মৃত্যুর খবর নেই
এদিন দার্জিলিং-এ ২, জলপাইগুড়ি-তে ১, উত্তর দিনাজপুরে ১ জন রোগীর মৃত্যু হয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে কোনও মৃত্যু হয়নি এদিন। মুর্শিদাবাদে ২, পশ্চিম মেদিনীপুরে ২, নদিয়ায় ২, বীরভূম ও উত্তর ২৪ পরগনায় ৩, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনায় ১ জন করে রোগীর মৃত্যু হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি থেকে মৃত্যুর কোনও খবর নেই। সারা রাজ্যেই এদিন নতুন করে সক্রিয় রোগীর বৃদ্ধির কোনও খবর নেই।

আগের দিনের থেকে টেস্ট বেড়েছে
এদিন সারা রাজ্যে পরীক্ষা হয়েছে ৩৭,২১৭ টি। মঙ্গলবার পরীক্ষা হয়েছিল ৩০,৬৪৪ টি। । এদিনের আরটিপিসিআর এবং অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৪২:৫৮। পজিটিভিটি রেট ১.১৮%। মঙ্গলবার পজিটিভিটি রেট ছিল ১.১৪%।












Click it and Unblock the Notifications