বাংলায় একদিনে করোনা আক্রান্ত ২২ হাজার পেরোল! বাড়ল মৃত্যু, একনজরে জেলাগুলি
বাংলায় করোনায় (Coronavirus) পজিটিভিটি রেট কমল। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ২১,০৯৮। বুধবার তা বেড়ে হয়েছে ২২১৫৫। এদিন ২৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থতার হার কমে হয়েছে ৯২.৫১ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন ৮১১৭ জন। কলকাতায়
বাংলায় করোনায় (Coronavirus) পজিটিভিটি রেট কমল। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ২১,০৯৮। বুধবার তা বেড়ে হয়েছে ২২১৫৫। এদিন ২৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থতার হার কমে হয়েছে ৯২.৫১ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন ৮১১৭ জন। কলকাতায় এদিন আক্রান্ত হয়েছেন ৭০৬০ জন। মৃত্যু হয়েছে ৭ জনের।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২২, ১৫৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৮ লক্ষ ১৭ হাজার ৫৪৫ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ৯৫৯। এদিন মৃত্যু হয়েছে ২৩ জনের। মঙ্গলবার সংখ্যাটা ছিল ১৯ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৭৮ (৭০), কোচবিহারে ৮৬ (৬৬) , দার্জিলিং ৫০০ (২২৬), কালিম্পং ৫১ (২০) , জলপাইগুড়ি ২৫৫ (১৩৪), উত্তর দিনাজপুরে ১৭৫ (১৮১), দক্ষিণ দিনাজপুরে ১৪১ (১২৮), মালদহ ৫১৮ (৫৪৪), মুর্শিদাবাদ ৪২১ (৪৪৫), নদিয়া ৬৩৫ (৩৮৫), বীরভূম ৭০১ (৬৮২), পুরুলিয়া ২৭৬ (২০৯), বাঁকুড়ায় ৩৭০ (২৫৬), ঝাড়গ্রাম ২৯৫ (১৫২), পশ্চিম মেদিনীপুর ৩০৯ (৫১৪), পূর্ব মেদিনীপুর ২৪১ (২১৯), পূর্ব বর্ধমান ৭৭৮ (৬২২), পশ্চিম বর্ধমান ১০১০ (১১০৯), হাওড়া ১৩৬১ (১৮১৫), হুগলিতে ১১০৭ (১৩০৫), উত্তর ২৪ পরগনায় ৪৩২৬ (৪০১৬), দক্ষিণ ২৪ পরগনায় ১৪৬১ (১৪৩৫) জন আক্রান্ত হয়েছেন।
আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা ( ৪৩২৬), দুনম্বরে দক্ষিণ ২৪ পরগনা (১৪৬১), তিন নম্বরে হাওড়া (১৩৬১)।

এদিন ১৫ জেলায় মৃত্যুর খবর নেই
এদিন উত্তরবঙ্গের দার্জিলিং-এ ১ এবং উত্তর দিনাজপুরে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি, মালদহে কোনও মৃত্যু হয়নি এদিন। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি থেকে মৃত্যুর কোনও খবর নেই। এদিন সব থেকে বেশি ৮ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। এছাড়াও হাওড়ায় ২, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনায় ১ জন করে রোগীর মৃত্যু হয়েছে।

সব জেলাতেই সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে
এদিন যে সব জেলাতেই সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আলিপুরদুয়ার (৬৩), কোচবিহার (৬৩), দার্জিলিং (৩৯৪), কালিম্পং (৪২), জলপাইগুড়ি (২০৪), উত্তর দিনাজপুর (১১৬), দক্ষিণ দিনাজপুর (১০৩), মালদহ (৩৬৮), মুর্শিদাবাদ (২৮৫), নদিয়া (৪৪৮), বীরভূম (৪৩২), পুরুলিয়া (১৮২), বাঁকুড়া (২৮২), ঝাড়গ্রাম (২৪৮), পশ্চিম মেদিনীপুর (১৬১), পূর্ব মেদিনীপুর (১৭৬), পূর্ব বর্ধমান (৫৫৯), পশ্চিম বর্ধমান (৬০২), হাওড়া (৭০৪), হুগলি (৭০১), উত্তর ২৪ পরগনা (২৭৬৯), দক্ষিণ ২৪ পরগনা (১০২৬)।












Click it and Unblock the Notifications