বাংলায় করোনার বিস্ফোরণ! ২৪ ঘন্টায় আক্রান্তের সর্বকালীন রেকর্ড, একনজরে জেলাগুলি
বাংলায় করোনার (Coronavirus) বিস্ফোরণ। ২৪ ঘন্টায় সংক্রমণ বৃদ্ধিতে সর্বকালীন রেকর্ড। আক্রান্ত বৃদ্ধি হয়েছে ৫৪৮৫। শনিবার আক্রান্তের সংখ্যা ছিল ১৮, ৮০২, রবিবার তা বেড়ে হয়েছে ২৪২৮৭। এদিন ১৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থতার
বাংলায় করোনার (Coronavirus) বিস্ফোরণ। ২৪ ঘন্টায় সংক্রমণ বৃদ্ধিতে সর্বকালীন রেকর্ড। আক্রান্ত বৃদ্ধি হয়েছে ৫৪৮৫। শনিবার আক্রান্তের সংখ্যা ছিল ১৮, ৮০২, রবিবার তা বেড়ে হয়েছে ২৪২৮৭। এদিন ১৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থতার হার কমে হয়েছে ৯৪.৪২ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন ৮২১৩ জন। কলকাতায় এদিন আক্রান্ত হয়েছেন ৮৭১২ জন। মৃত্যু হয়েছে ৫ জনের।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৪, ২৮৭ জন। শনিবার যা ছিল ১৮, ৮০২ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষ ৫৫ হাজার ০৪৬ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ৯০১। এদিন মৃত্যু হয়েছে ১৮ জনের। শনিবার সংখ্যাটা ছিল ১৯ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৩৩ (২৪), কোচবিহারে ৬৫ (৫৬) , দার্জিলিং ৩১৯ (১৭৯), কালিম্পং ৩০ (১৩) , জলপাইগুড়ি ১৯২ (১২৫), উত্তর দিনাজপুরে ১৮৬ (১৪৭), দক্ষিণ দিনাজপুরে ১০৫ (৭৩), মালদহ ৫২৯ (৩৬৯), মুর্শিদাবাদ ৪৫৮ (২৭৫), নদিয়া ৬০৫ (৫১২), বীরভূম ৯০৪ (৬৬৯), পুরুলিয়া ৩২১ (২৪৫), বাঁকুড়ায় ২৩৭ (২১৪), ঝাড়গ্রাম ১৪৩ (১১৩), পশ্চিম মেদিনীপুর ৪৬৬ (২৪১), পূর্ব মেদিনীপুর ২২১ (১৫৩), পূর্ব বর্ধমান ৬৪৯ (৫২৩), পশ্চিম বর্ধমান ১০০৭ (১০০৬), হাওড়া ১৭৪২ (১৪৮৩), হুগলিতে ১২৭৬ (৮৮১), উত্তর ২৪ পরগনায় ৫০৫৩ (৩২৮৬), দক্ষিণ ২৪ পরগনায় ১০৩৪ (৮৭৮) জন আক্রান্ত হয়েছেন।
আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা ( ৫০৫৩), দুনম্বরে হাওড়া (১৭৪২), তিন নম্বরে হুগলি (১২৭৬)।

এদিন ১৬ জেলায় মৃত্যুর খবর নেই
এদিন উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুরে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহে কোনও মৃত্যু হয়নি এদিন। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান থেকে মৃত্যুর কোনও খবর নেই। এদিন সব থেকে বেশি ৬ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। এছাড়াও হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় ২ এবং পূর্ব মেদিনীপুর, হুগলিতে ১ জন করে রোগীর মৃত্যু হয়েছে।

সব জেলাতেই সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে
এদিন যে সব জেলাতেই সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আলিপুরদুয়ার (২৪), কোচবিহার (৪২), দার্জিলিং (২২৭), কালিম্পং (২৪), জলপাইগুড়ি (১৪৪), উত্তর দিনাজপুর (১৪৩), দক্ষিণ দিনাজপুর (৭৬), মালদহ (৪১০), মুর্শিদাবাদ (৩৫৫), নদিয়া (৪২৩), বীরভূম (৬৪৭), পুরুলিয়া (২৩৫), বাঁকুড়া (১৬২), ঝাড়গ্রাম (১০৬), পশ্চিম মেদিনীপুর (৩৪৬), পূর্ব মেদিনীপুর (১৫৭), পূর্ব বর্ধমান (৪৫৫), পশ্চিম বর্ধমান (৫৮০), হাওড়া (১০৭৭), হুগলি (৯১৫), উত্তর ২৪ পরগনা (৩৬৪৭), দক্ষিণ ২৪ পরগনা (৬৪৬)।












Click it and Unblock the Notifications