৭ জেলায় করোনা সক্রিয় রোগী বৃদ্ধি! আক্রান্তে এগিয়ে কলকাতা, মৃত্যুতে উত্তর ২৪ পরগনা, একনজরে বাংলার জেলাগুলি
৭ জেলায় করোনা সক্রিয় রোগী বৃদ্ধি! আক্রান্তে এগিয়ে কলকাতা, মৃত্যুতে উত্তর ২৪ পরগনা, একনজরে বাংলার জেলাগুলি
রবিবার, ০৫ ডিসেম্বর রাজ্যে করোনা (coronavirus)আক্রান্তের সংখ্যা আগের দিনের থেকে এক কমেছে। পাশাপাশি মৃত্যু সংখ্যাও ১ কমেছে। এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬২০ জন। সুস্থতার হার একই রয়েছে, ৯৮.৩২% । এদিন সুস্থ হয়েছেন ৬২৭ জন।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬২০ জন। শনিবার যা ছিল ৬২১ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ১৯ হাজার ২৫৭ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ৫৪৪। এদিন মৃত্যু হয়েছে ১০ জনের। শনিবার সংখ্যাটা ছিল ১১।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, মোট আক্রান্ত ১৬ লক্ষ ১৯ হাজার ২৫৭ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭৬৩৯ জন। এদিন সক্রিয় আক্রান্তের সংখ্যা কমেছে ১৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৬২৭ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৯২ হাজার ০৭৪ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৭৭ (১৮৫)। উত্তর ২৪ পরগনায় ১০৭ (৯১) জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৫২৫৬ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৪৯৫০। কলকাতায় এদিন সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৩ জন।
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩,২৯, ৭৭৪। শনিবার কলকাতায় ৪ জনের মৃত্যুর পরে এদিনও মৃতের সংখ্যা ১। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩,২২, ৪০১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২১১৭ জন।
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩,৩৩, ৯৭০ জন। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩, ২৭, ৬৪৯ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩৭১ জন। এদিন তালিকা থেকে বাদ গিয়েছেন ১০ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৪ (৩), কোচবিহারে ১২ (১৫) , দার্জিলিং ১৯ (২৬), কালিম্পং ১ (৭) , জলপাইগুড়ি ১২ (১৪), উত্তর দিনাজপুরে ৬ (৫), দক্ষিণ দিনাজপুরে ১১ (১০), মালদহ ২৭ (১৩), মুর্শিদাবাদ ৮ (১০), নদিয়া ৩০ (২৪), বীরভূম ২১ (১১), পুরুলিয়া ১ (৪), বাঁকুড়ায় ১১ (১৭), ঝাড়গ্রাম ১ (১), পশ্চিম মেদিনীপুর ১০ (১১), পূর্ব মেদিনীপুর ১৩ (৬), পূর্ব বর্ধমান ৫ (৯), পশ্চিম বর্ধমান ২০ (১৪), হাওড়া ২৯ (৪৫), হুগলিতে ৪৮ (৫০), উত্তর ২৪ পরগনায় ১০৭ (৯১), দক্ষিণ ২৪ পরগনায় ৪৭ ( ৫০) জন আক্রান্ত হয়েছেন।
আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা ( ১০৭), দুনম্বরে হুগলি (৪৮), তিন নম্বরে দক্ষিণ ২৪ পরগনা(৪৭)।

এদিন ১৯ জেলায় মৃত্যুর খবর নেই
এদিন উত্তরবঙ্গের কোথাও এদিন মৃত্যুর খবর নেই। অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে কোনও মৃত্যু হয়নি এদিন। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া থেকেও মৃত্যুর কোনও খবর নেই। এদিন সব থেকে বেশি ৪ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। হুগলিতে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ২ জনের মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়।
এদিন যে ৭ জেলায় সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেগুলি হল কোচবিহার (১), উত্তর দিনাজপুর (১), মালদহ (১৮), মুর্শিদাবাদ (৩), নদিয়া (৭), বীরভূম (৭), পূর্ব মেদিনীপুর (৫)।

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ০৫ লক্ষ ১৪ হাজার ৬১১। ১৫৪ টি ল্যাবরেটরিতে এই পরীক্ষা হচ্ছে রাজ্য জুড়ে। এদিন পরীক্ষা হয়েছে ৪০, ২৩১ জনের। মোট পরীক্ষার নিরিখে করোনা সক্রিতার হার ১.৫৪ শতাংশ ( শনিবার যা ছিল ১.৫৪ %) । প্রতি ১০ লক্ষে পরীক্ষা হয়েছে ২, ২৭, ৯৪০ জনের। আরটিপিসিআর আর অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৫৫:৪৫।

৫ ডিসেম্বর ভ্যাকসিন প্রাপকের সংখ্যা
এদিন সারা রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৩,৪১, ৬২৫ জন। প্রথম ডোজ পেয়েছেন ৬৫, ১০৭ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ২,৭৬, ৫১৮ জন। এদিন পর্যন্ত রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৯, ৪১, ৯২, ০৪৫ জন। যাঁদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৬, ৩৫, ২২, ৭৭৭ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩, ০৬, ৬৯, ২৬৮ জন। এদিন রাজ্যে ভ্যাকসিন দেওয়ার কেন্দ্রের সংখ্যা ৪৪১২।












Click it and Unblock the Notifications