করোনায় ২০ জেলায় সংক্রমণ সংখ্যা ১০-এর কম! বাংলায় মৃত্যু বিহীন দিনে স্বস্তি
রাজ্যে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা এখন ২০০ নিচে ঘোরাফেরা করছে। মঙ্গলবার যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ১৪৬, বুধবার তা বেড়ে হয়েছে ১৫৩। এদিন কারও মৃত্যু হয়নি। সুস্থতার হার একই রয়েছে, ৯৮.৮৬%। এদিন পজিটি
রাজ্যে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা এখন ২০০ নিচে ঘোরাফেরা করছে। মঙ্গলবার যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ১৪৬, বুধবার তা বেড়ে হয়েছে ১৫৩। এদিন কারও মৃত্যু হয়নি। সুস্থতার হার একই রয়েছে, ৯৮.৮৬%। এদিন পজিটিভিটি রেট সামান্য বৃদ্ধি পেয়ে হয়েছে ০.৬৯%।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সামান্য কিছুটা বেড়েছে। মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ১৫ হাজার ৪০৬ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ২১,১৭৮। এদিন কারও মৃত্যু হয়নি। মঙ্গলবার মৃত্যু হয়েছিল ২ জনের।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৫ (৬), কোচবিহারে ১ (৩) , দার্জিলিং ৪ ( ৬), কালিম্পং ১ (১) , জলপাইগুড়ি ২ (৬), উত্তর দিনাজপুরে ৫ (২), দক্ষিণ দিনাজপুরে ১ ( ১), মালদহ ৪ (৩), মুর্শিদাবাদ ৫ (২), নদিয়া ৪ (৯), বীরভূম ৫ (৬), পুরুলিয়া ৫ (১), বাঁকুড়ায় ৩ (৭), ঝাড়গ্রাম ২ (১), পশ্চিম মেদিনীপুর ৫ (৩), পূর্ব মেদিনীপুর ৩ (৬), পূর্ব বর্ধমান ৬ (৪), পশ্চিম বর্ধমান ৬ (৫), হাওড়া ১৩ (১১), হুগলিতে ৪ (৪), উত্তর ২৪ পরগনায় ২৮ (১৪), দক্ষিণ ২৪ পরগনায় ৯ (১৩) জন আক্রান্ত হয়েছেন।
আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা ( ২৮), দুনম্বরে হাওড়া (১৩), তিন নম্বর দক্ষিণ ২৪ পরগনা (৯)

এদিন কোনও মৃত্যুর খবর নেই
এদিন উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গ কোথাও থেকে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে বিভিন্ন জেলায় নতুন করে সক্রিয় আক্রান্তের সংখ্যা বৃদ্ধির খবর পাওয়া গিয়েছে। তার মধ্যে রয়েছে, উত্তর দিনাজপুর (৩), মুর্শিদাবাদ (১), পুরুলিয়া (৩), ঝাড়গ্রাম (১), পশ্চিম বর্ধমান (১), হাওড়া (৪), উত্তর ২৪ পরগনা (৩), কলকাতা (৩)।

আগের দিনের থেকে টেস্ট কমেছে
এদিন সারা রাজ্যে পরীক্ষা হয়েছে ২২,২২৬ টি। মঙ্গলবার পরীক্ষা হয়েছিল ২৩,৯১২ টি। । এদিনের আরটিপিসিআর এবং অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৫২:৪৮। পজিটিভিটি রেট ০.৬৯%। মঙ্গলবার পজিটিভিটি রেট ছিল ০.৬১%।

২ মার্চ ভ্যাকসিন প্রাপকের সংখ্যা
এদিন সারা রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৪৯,৩৭২ জন। প্রথম ডোজ পেয়েছেন ৩২৮৩ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪২,৪৩৬ জন। তৃতীয় ডো়জ পেয়েছেন ৩৬৫৩ জন। এদিন পর্যন্ত রাজ্যে ভ্যাকসিন ভ্যাকসিনের ডোজ ১২, ৯৩, ৪৭, ৪৭৪। এদিন ভ্যাকসিন সেন্টার ছিল ১৮৯৬ টি।












Click it and Unblock the Notifications