করোনা ভয়াবহ গতিতে ছড়াচ্ছে বাংলায়! ২৪ ঘন্টায় রাজ্যে ৩৬% আর কলকাতায় ৩৩% বৃদ্ধি, একনজরে বাকি জেলাগুলি
রবিবার, ২ জানুয়ারি রাজ্যে করোনা (coronavirus)আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় অনেকটাই বেড়েছে। মৃতের সংখ্যা ১ কমেছে। এদিন ৮ জনের মৃত্যু হয়েছে। এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬১৫৩ জন। সুস্থতার হার কমে হ
রবিবার, ২ জানুয়ারি রাজ্যে করোনা (coronavirus)আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় অনেকটাই বেড়েছে। মৃতের সংখ্যা ১ কমেছে। এদিন ৮ জনের মৃত্যু হয়েছে। এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬১৫৩ জন। সুস্থতার হার কমে হয়েছে, ৯৭.৭৭% । এদিন সুস্থ হয়েছেন ২,৪০৭ জন।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬১৫৩ জন। শনিবার যা ছিল ৪৫১২ জন। শতাংশের নিরিখে বৃদ্ধি প্রায় ৩৬.৩৭ শতাংশ। মোট আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ৪৯ হাজার ১৫০ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ৭৮১। এদিন মৃত্যু হয়েছে ৮ জনের। শনিবার সংখ্যাটা ছিল ৯ জন।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, মোট আক্রান্ত ১৬ লক্ষ ৪৯ হাজার ১৫০ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১৭০৩৮ জন। এদিন সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩৭৩৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ২৪০৭ জন। মোট করোনা মুক্ত হলেন ১৬ লক্ষ ১২ হাজার ৩৩১ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৩১৯৪ (২৩৯৮)। শতাংশের নিরিখে বৃদ্ধি প্রায় ৩৩.১৪ শতাংশ। উত্তর ২৪ পরগনায় ৯৯৪ (৬৮৮) জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৫৩২৩ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৫০২১। কলকাতায় এদিন সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ২০২৭ জন।
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩,৪৩, ৩৫৯। শনিবার কলকাতায় ২ জনের মৃত্যুর পরে এদিনও মৃতের সংখ্যা ২। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩,২৯, ৫৬৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৮৪৬৯ জন।
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩,৩৮, ৭৭৩ জন। শনিবার ২ জনের মৃত্যুর পরে রবিবার ৩ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩, ৩১, ০৯১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৬৬১ জন। এদিন তালিকায় যুক্ত হয়েছেন আরও ৬২২ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৭ (৩), কোচবিহারে ১২ (১০) , দার্জিলিং ৩৪ (২৮), কালিম্পং ৩ (১) , জলপাইগুড়ি ২২ (১৮), উত্তর দিনাজপুরে ৯ (৪), দক্ষিণ দিনাজপুরে ১৩ (১২), মালদহ ৪১ (৩৪), মুর্শিদাবাদ ৩৮ (২৮), নদিয়া ১০২ (৭৫), বীরভূম ১৪০ (৯৮), পুরুলিয়া ১৭ (১৪), বাঁকুড়ায় ৩৫ (২৫), ঝাড়গ্রাম ৭ (৯), পশ্চিম মেদিনীপুর ৫২ (৩৫), পূর্ব মেদিনীপুর ৩৪ (৩১), পূর্ব বর্ধমান ৪৯ (৫৩), পশ্চিম বর্ধমান ২৫৭ (২৪১), হাওড়া ৫৯৫ (৩৪৪), হুগলিতে ২১৮ (১৬৫), উত্তর ২৪ পরগনায় ৯৯৪ (৬৮৮), দক্ষিণ ২৪ পরগনায় ২৮০ (১৯৮) জন আক্রান্ত হয়েছেন।
আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা ( ৯৯৪), দুনম্বরে হাওড়া (৫৯৫), তিন নম্বরে দক্ষিণ ২৪ পরগনা (২৮০)।

এদিন ১৯ জেলায় মৃত্যুর খবর নেই
এদিন উত্তরবঙ্গের মৃত্যুর কোনও ঘটনা নেই। অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে কোনও মৃত্যু হয়নি এদিন। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগনা থেকেও মৃত্যুর কোনও খবর নেই। এদিন সব থেকে বেশি ৩ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। এছাড়াও হুগলিতে ২ ও হাওড়ায় ১ জনের মৃত্যু হয়েছে।
এদিন যে ১৬ জেলায় সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেগুলি হল আলিপুরদুয়ার (৩), উত্তর গিনাজপুর (২), মালদহ (১৫), মুর্শিদাবাদ (২৫), নদিয়া (৪৫), বীরভূম (৯৫), পুরুলিয়া (১০), বাঁকুড়া (১৫), পশ্চিম মেদিনীপুর (২১), পূর্ব মেদিনীপুর (১৬), পূর্ব বর্ধমান (২২), পশ্চিম বর্ধমান (১৪৯), হাওড়া (৪১৫), হুগলি (১০৩), উত্তর ২৪ পরগনা (৬২২), দক্ষিণ ২৪ পরগনা (১৫৯)।

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ১৪ লক্ষ ৬৮ হাজার ০৪৭। ১৫৫ টি ল্যাবরেটরিতে এই পরীক্ষা হচ্ছে রাজ্য জুড়ে। এদিন পরীক্ষা হয়েছে ৩৮, ৬৩৩ জনের। মোট পরীক্ষার নিরিখে করোনা সক্রিতার হার ১৫.৯৩ শতাংশ ( শনিবার যা ছিল ১২.০২ %) । প্রতি ১০ লক্ষে পরীক্ষা হয়েছে ২, ৩৮, ৫৩৪ জনের। আরটিপিসিআর আর অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৬৭:৩৩।
একটা বিষয় উল্লেখযোগ্য, গত সপ্তাহের তুলনায় পরীক্ষার সংখ্যা সেরকম বৃদ্ধি না হলেও, সংক্রমণ প্রায় দশ গুণ বেড়ে গিয়েছে। বেড়েছে পজিটিভিটি। পাশাপাশি হাসপাতাল-সহ বিভিন্ন জায়গায় গোষ্ঠী সংক্রমণও বেড়ে গিয়েছে।

০২ জানুয়ারি ভ্যাকসিন প্রাপকের সংখ্যা
এদিন সারা রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ১,০১, ৩৬৩ জন। প্রথম ডোজ পেয়েছেন ৪,৬৭৯ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৯৬,৬৮৪ জন। এদিন পর্যন্ত রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ১০, ৪২, ৪০, ৩২৮ জন। যাঁদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৬, ৪৪, ৩১, ২১৫ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩, ৯৮, ০৯, ১১৩ জন। এদিন রাজ্যে ভ্যাকসিন দেওয়ার কেন্দ্রের সংখ্যা ১৮২২।












Click it and Unblock the Notifications