৯ জেলায় করোনা সক্রিয় রোগী বৃদ্ধি! আক্রান্ত ও মৃত্যুতে সবার আগে কলকাতা, একনজরে বাংলার জেলাগুলির পরিসংখ্যান
৯ জেলায় করোনা সক্রিয় রোগী বৃদ্ধি! আক্রান্ত ও মৃত্যুতে সবার আগে কলকাতা, একনজরে বাংলার জেলাগুলির পরিসংখ্যান
বুধবার, ০১ ডিসেম্বর রাজ্যে করোনা (coronavirus)আক্রান্তের সংখ্যা আগের দিনের থেকে অনেকটা কমেছে। পাশাপাশি মৃত্যু সংখ্যা ১ কমেছে। এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৬৮ জন। সুস্থতার হার একই রয়েছে, ৯৮.৩২% । এদিন সুস্থ হয়েছেন ৬৭৫ জন।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬৬৮ জন। মঙ্গলবার যা ছিল ৭০৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ১৬ হাজার ৭৫১ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ৪৯৮। এদিন মৃত্যু হয়েছে ১২ জনের। মঙ্গলবার সংখ্যাটা ছিল ১৩।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, মোট আক্রান্ত ১৬ লক্ষ ১৬ হাজার ৭৫১ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭৭১২ জন। এদিন সক্রিয় আক্রান্তের সংখ্যা কমেছে ১৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৬৭৫ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৮৯ হাজার ৫৪১ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৭২ (১৯২)। উত্তর ২৪ পরগনায় ১৩১ (১৩৭) জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৫২৪৫ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৪৯৩২। কলকাতায় এদিন সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ২৩ জন।
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩,২৯, ১০১। মঙ্গলবার কলকাতায় ২ জনের মৃত্যুর পরে এদিনও মৃতের সংখ্যা ৪। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩,২১, ৭০১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২১৫৫ জন।
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩,৩৩, ৫২৩ জন। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩, ২৭, ১৮৯ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৪০২ জন। এদিন তালিকায় যুক্ত হয়েছেন ৫ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৫ (৭), কোচবিহারে ১০ (১১) , দার্জিলিং ৮ (২১), কালিম্পং ৪ (২) , জলপাইগুড়ি ১৫ (১৬), উত্তর দিনাজপুরে ২ (৪), দক্ষিণ দিনাজপুরে ১২ (১৫), মালদহ ৬ (৯), মুর্শিদাবাদ ৫ (৭), নদিয়া ৩৪ (১৯), বীরভূম ৩৬ (৭), পুরুলিয়া ১ (১), বাঁকুড়ায় ৭ (৭), ঝাড়গ্রাম ৩ (৮), পশ্চিম মেদিনীপুর ১০ (১৫), পূর্ব মেদিনীপুর ১৪ (৯), পূর্ব বর্ধমান ১০ (১৭), পশ্চিম বর্ধমান ৩৩ (৩৬), হাওড়া ৪৩ (৫৫), হুগলিতে ৬০ (৪৬), উত্তর ২৪ পরগনায় ১৩১ (১৩৭), দক্ষিণ ২৪ পরগনায় ৪৭ ( ৬৪) জন আক্রান্ত হয়েছেন।
আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা ( ১৩১), দুনম্বরে হুগলি (৬০), তিন নম্বরে দক্ষিণ ২৪ পরগনা(৪৭)।

এদিন ১৮ জেলায় মৃত্যুর খবর নেই
এদিন উত্তরবঙ্গের দার্জিলিং-এ ১ জন আক্রান্তের মৃত্যু হয়েছে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে কোনও মৃত্যু হয়নি এদিন। মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি থেকেও মৃত্যুর কোনও খবর নেই। এদিন সব থেকে বেশি ৪ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। নদিয়ায় ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ১ জন করে রোগীর মৃত্যু হয়েছে দার্জিলিং আর দক্ষিণ ২৪ পরগনায়।
এদিন যে ৯ জেলায় সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেগুলি হল আলিপুরদুয়ার (১), কালিম্পং (২), জলপাইগুড়ি (১), নদিয়া (৮), বীরভূম (২৩), পূর্ব মেদিনীপুর (৫), পশ্চিম বর্ধমান (১৩), হুগলি (৬), উত্তর ২৪ পরগনা (৫)।

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ০৩ লক্ষ ৫৬ হাজার ৪০০। ১৫৪ টি ল্যাবরেটরিতে এই পরীক্ষা হচ্ছে রাজ্য জুড়ে। এদিন পরীক্ষা হয়েছে ৩৭, ২৭৫ জনের। মোট পরীক্ষার নিরিখে করোনা সক্রিতার হার ১.৭৯ শতাংশ ( মঙ্গলবার যা ছিল ১.৯৩ %) । প্রতি ১০ লক্ষে পরীক্ষা হয়েছে ২, ২৬, ১৮২ জনের। আরটিপিসিআর আর অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৪৭:৫৩।

১ ডিসেম্বর ভ্যাকসিন প্রাপকের সংখ্যা
এদিন সারা রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৫,৫৩, ৩২৩ জন। প্রথম ডোজ পেয়েছেন ১,৬০, ৫৩২ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩,৯২, ৭৯১ জন। এদিন পর্যন্ত রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৯, ২৫, ১৬, ৫০৬ জন। যাঁদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৬, ৩১, ৬১, ৩২৯ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ২, ৯৩, ৫৫, ১৭৭ জন। এদিন রাজ্যে ভ্যাকসিন দেওয়ার কেন্দ্রের সংখ্যা ৬০৮৬।












Click it and Unblock the Notifications