রাজ্যে করোনা আক্রান্তের সঙ্গে বাড়ল মৃত্যু সংখ্যাও, কলকাতা ও উত্তর ২৪ পরগনায় সংক্রমণ ক্রমবর্ধমান
রাজ্যে করোনা আক্রান্তের সঙ্গে বাড়ল মৃত্যু সংখ্যাও, কলকাতা ও উত্তর ২৪ পরগনায় সংক্রমণ ক্রমবর্ধমান
বুধবার রাজ্যে করোনা (coronavirus)আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় অনেকটাই বেড়েছে। এদিন মৃত্যুর সংখ্যাও বেড়েছে। এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৪৩ জন। সুস্থতার হার একই রয়েছে, ৯৮.২৯%। এদিন সুস্থ হয়েছেন ৭৫৩ জন।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৭৪৩। মঙ্গলবার যা ছিল ৭০৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৫৮ হাজার ৮৬০ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ৬১৩। এদিন মৃত্যু হয়েছে ১৪ জনের। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ১২।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৫৮ হাজার ৮৬০ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৮ হাজার ০৫০ জন। এদিন ২৪ জন কমেছে সক্রিয়ের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৭৫৩ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৩২ হাজার ১৯৭ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৩০ (১২৭)। উত্তর ২৪ পরগনায় ১৪২ (১৩৮) জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৫০৩১ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৪৬৭৫।
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩,১৪, ৬৪২। মঙ্গলবার কলকাতায় ৩ জনের মৃত্যুর পরে এদিন মৃত্যুর সংখ্যা ২। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩,০৮, ৩৩৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৭৭ জন। এদিন সক্রিয়ের তালিকায় ৫ জনের নাম যুক্ত হয়েছে।
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩,২৩, ৫৬৯ জন। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩, ১৭, ৬১২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৮২ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৭ (৭), কোচবিহারে ১৩ (১৪) , দার্জিলিং ৪০ (৩৫), কালিম্পং ৩ (৬) , জলপাইগুড়ি ২২ (৩৫), উত্তর দিনাজপুরে ৪ (১), দক্ষিণ দিনাজপুরে ১০ (৫), মালদহ ২৫ (৪), মুর্শিদাবাদ ৪ (২), নদিয়া ৪১ (৪০), বীরভূম ৯ (৮), পুরুলিয়া ২ (১), বাঁকুড়ায় ১৮ (১৯), ঝাড়গ্রাম ৪ (৪), পশ্চিম মেদিনীপুর ৩৯ (৩৩), পূর্ব মেদিনীপুর ৩৬ (২৯), পূর্ব বর্ধমান ১৭ (২৪), পশ্চিম বর্ধমান ২৭ (২০), হাওড়া ৫০ (৫৪), হুগলিতে ৫৫ (৪১), উত্তর ২৪ পরগনায় ১৪২ (১৩৮), দক্ষিণ ২৪ পরগনায় ৪৫ ( ৫৬) জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা ( ১৪২), দুনম্বরে হুগলি (৫৫), আর তিন নম্বরে হাওড়া (৫০) ।

১৮ জেলায় মৃত্যুর খবর নেই
উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে কোনও মৃত্যু হয়নি। মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা থেকে মৃত্যুর কোনও খবর নেই। এদিন সব থেকে বেশি ৬ জনের মৃত্যু হয়েছে নদিয়ায়। ৪ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়।
জলপাইগুড়ি ও হুগলিতে একজন করে রোগীর মৃত্যু হয়েছে। এদিন যে ছয় জেলায় সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেগুলি হল মালদহ (১৫), পশ্চিম মেদিনীপুর (২), পশ্চিম বর্ধমান (১০), হাওড়া (৭), হুগলি (৭), উত্তর ২৪ পরগনা (১৪)।

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৭৫ লক্ষ ৮১ হাজার ৫৫৩। ১৪৬ টি ল্যাবরেটরিতে এই পরীক্ষা হচ্ছে রাজ্য জুড়ে। এদিন পরীক্ষা হয়েছে ৪০, ০৫৩ জনের। মোট পরীক্ষার নিরিখে করোনা সক্রিতার হার ১.৮৬ শতাংশ ( মঙ্গলবার যা ছিল ১. ৯৫ শতাংশ)। প্রতি ১০ লক্ষে পরীক্ষা হয়েছে ১, ৯৫, ৩৫১ জনের। আরটিপিসিআর আর অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ২৭:৭৩।

১৫ সেপ্টেম্বর ভ্যাকসিন প্রাপকের সংখ্যা
এদিন সারা রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৩,৬৩, ৩৩৩ জন। প্রথম ডোজ পেয়েছেন ২, ২২, ২৪৭ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ১,৪১, ০৮৬ জন। এদিন পর্যন্ত রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৪,৮০, ৬৯, ৮২৬ জন। যাঁদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৩, ৪৩, ১৪, ৬২৮ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১, ৩৭, ৫৫, ১৯৮ জন। এদিন রাজ্যে ভ্যাকসিন দেওয়ার কেন্দ্রের সংখ্যা ২৪২৮।
{quiz_691}












Click it and Unblock the Notifications