করোনা সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি কলকাতা-সহ ১০ জেলায়! কমল পরীক্ষার সংখ্যা
করোনা সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি কলকাতা-সহ ১০ জেলায়! কমল পরীক্ষার সংখ্যা
রবিবার রাজ্যে করোনা (coronavirus)আক্রান্তের সংখ্যা আগের দিনের থেকে সামান্য কমল। এদিন মৃত্যুর সংখ্যাও কমেছে। এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৬০ জন। সুস্থতার হার রয়েছে গত কয়েকদিনের মতোই, ৯৮.৩২%। এদিন সুস্থ হয়েছেন ৭৩৪ জন।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৭৬০ জন। শনিবার যা ছিল ৭৭৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৭৬ হাজার ৩৩৭ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ৯০৫। এদিন মৃত্যু হয়েছে ১১ জনের। শনিবার এই সংখ্যাটা ছিল ১২। আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কমলেও পুজোর ভিড় নিয়ে চিন্তিত চিকিৎসকরা। তাঁরা ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৭৬ হাজার ৭৮৩ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭ ৬৪৯ জন। এদিন ১৫ জন বেড়েছে সক্রিয়ের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৭৩৪ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৪৯ হাজার ৭৮৩ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৬৬ (১৬২)। উত্তর ২৪ পরগনায় ১২৩ (১২৭) জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৫০৯১ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৪৭৬০। কলকাতায় এদিন সক্রিয় রোগীর সংখ্যা ২২ জন বৃদ্ধি পেয়েছে।
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩,১৮, ০১৮। শনিবার কলকাতায় ৩ জনের মৃত্যুর পরে এদিন মৃত্যুর সংখ্যা ২। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩,১১, ৪৩৯ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৪৮৮ জন।
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩,২৬, ৫৩৮ জন। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩, ২০, ৫১৯ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৫৯ জন। এদিন তালিকা থেকে বাদ গিয়েছেন ১ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৫ (৮), কোচবিহারে ১২ (১৫) , দার্জিলিং ৩১ (৪১), কালিম্পং ২ (৩) , জলপাইগুড়ি ১৫ (২১), উত্তর দিনাজপুরে ৩ (২), দক্ষিণ দিনাজপুরে ২১ (১০), মালদহ ৬ (৯), মুর্শিদাবাদ ৯ (৩), নদিয়া ৫৮ (৬৪), বীরভূম ১৭ (১৩), পুরুলিয়া ৪ (১), বাঁকুড়ায় ১৯ (১৪), ঝাড়গ্রাম ৭ (৮), পশ্চিম মেদিনীপুর ২৫ (৩০), পূর্ব মেদিনীপুর ২৬ (২৫), পূর্ব বর্ধমান ৩৬ (৩২), পশ্চিম বর্ধমান ২২ (১১), হাওড়া ৫৯ (৬৯), হুগলিতে ৪১ (৫৪), উত্তর ২৪ পরগনায় ১২৩ (১২৭), দক্ষিণ ২৪ পরগনায় ৫৩ ( ৫৪) জন আক্রান্ত হয়েছেন।
আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা ( ১২৩), দুনম্বরে হাওড়া (৫৯), তিন নম্বরে নদিয়া (৫৮)।

১৭ জেলায় মৃত্যুর খবর নেই
এদিনও উত্তরবঙ্গের একমাত্র কোচবিহারে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়া আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে কোনও মৃত্যু হয়নি। মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা থেকে মৃত্যুর কোনও খবর নেই। এদিন সব থেকে বেশি ৪ জন রোগীর মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। ২ জনের মৃত্যু হয়েছে নদিয়ায়। ১ জন করে মৃত্যু হয়েছে কোচবিহার, বীরভূম, হুগলিতে।
এদিন যে ৯ জেলায় সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেগুলি হল উত্তর দিনাজপুর (১), দক্ষিণ দিনাজপুর (৮), মুর্শিদাবাদ (৬), নদিয়া (৪), বীরভূম (৭), পুরুলিয়া (২), পূর্ব বর্ধমান (৬), পশ্চিম বর্ধমান (৬), হাওড়া (৫)।

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৮৫ লক্ষ ০৭ হাজার ৩৫৯। ১৪৯ টি ল্যাবরেটরিতে এই পরীক্ষা হচ্ছে রাজ্য জুড়ে। এদিন পরীক্ষা হয়েছে ৩৫, ৩৯৮ জনের। মোট পরীক্ষার নিরিখে করোনা সক্রিতার হার ২.১৫ শতাংশ ( শনিবার যা ছিল ২.১৩%) । প্রতি ১০ লক্ষে পরীক্ষা হয়েছে ২, ০৫, ৬৩৭ জনের। আরটিপিসিআর আর অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৫১:৪৯।

১০ অক্টোবর ভ্যাকসিন প্রাপকের সংখ্যা
এদিন সারা রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ১৩,৫২,৬৪৩ জন। প্রথম ডোজ পেয়েছেন ১১, ৬৪, ৯১৯ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ১, ৮৭, ৭২৪ জন। এদিন পর্যন্ত রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৬,৪১, ৫৯, ৮৮৩ জন। যাঁদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৪, ৬২, ৪২, ৫৯৪ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১, ৭৯, ১৭, ২৮৯ জন। এদিন রাজ্যে ভ্যাকসিন দেওয়ার কেন্দ্রের সংখ্যা ৫৫৩৮।












Click it and Unblock the Notifications