কয়লা পাচার-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! রাজ্যের ৭ পুলিশ কর্তাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
কয়লা-কাণ্ডে নয়া মোড়! তদন্তে গতি বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ভোটের আগে পশ্চিমবঙ্গে বেআইনি কয়লা পাচার কাণ্ডের তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআই। একই সঙ্গে গরু পাচার-কাণ্ডেও তদন্তে শুরু করে কেন্দ্রীয় দ
কয়লা-কাণ্ডে নয়া মোড়! তদন্তে গতি বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ভোটের আগে পশ্চিমবঙ্গে বেআইনি কয়লা পাচার কাণ্ডের তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআই। একই সঙ্গে গরু পাচার-কাণ্ডেও তদন্তে শুরু করে কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থা।

ইতিমধ্যে রাজ্যে কয়লা এবং গরু পাচার-কাণ্ডে বেশ কিছু তথ্য হাতে পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। আর সেই তদন্তে নেমে আরও বেশ কিছু নতুন তথ্য হাতে পেয়েছেন আধিকারিকরা।
আর সে বিষয়ে জানতে এবার তদন্তে গতি বাড়াচ্ছে তদন্তকারী আধিকারিকরা।আর তা জানতে সাত পুলিশ কর্তাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
জুলাই এবং আগামী অগস্ট মাস ধরে এই সমস্ত পুলিশ আধিকারিকদের জেরা করা হবে। তবে করোনা পরিস্থিতিতে সশরীরে হাজিরা না দিলেও হবে। এমনটাই জানানো হয়েছে। অনলাইনের মাধ্যমে তদন্তকারীদের মুখোমুখি হওয়া যাবে বলে জানা যাচ্ছে।
যে সাত আইপিএসকে তলব করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন জ্ঞানবন্ত সিং, কোটেশ্বর রাওয়ের মতো পুলিশ আধিকারিকরাও।
যদিও জ্ঞানবন্ত সিংকে ইতিমধ্যে কয়লা পাচার-কাণ্ডে জেরা করেছে সিবিআই। কয়েক ঘন্টা জেরা করা হয়। বেশ কিছু নিরিদিষ্ট তথ্যের ভিত্তিতে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা জ্ঞানবন্ত সিংকে তলব করে কার্যত জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। যা নিয়ে কার্যত ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার ফের একবার তলব করা হল জ্ঞানবন্ত সিংকে। এডিজি সিআই়ডি জ্ঞানবন্ত সিংহকে তলব করা হয়েছে আগামী ৫ অগস্ট। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে এমনটাই খবর।
অন্যদিকে, ইডি সূত্রে জানা গিয়েছে, আইপিএস কোটেশ্বর রাওকে জিজ্ঞাসাবাদ করা হবে ২৬ জুলাই, সিলভা মুরুগান ইডির মুখোমুখি হবেন ২৮ জুলাই, শ্যাম সিং কে ৩০ জুলাই, রাজীব মিশ্রকে ২ অগস্ট, সুকেশ জৈনকে ৪ অগস্ট, জ্ঞানবন্ত সিং-কে ৫ অগস্ট ও তথাগত বসুকে ৬ অগস্ট তলব করা হয়েছে।
বেশ কিছু তথ্যের ভিত্তিতে এই সমস্ত পুলিশ আধিকারিকদের জেরা করা হবে বলে জানা যাচ্ছে। ইডি সূত্রের খবর, এই সমস্ত পুলিশ আধিকারিকরা কখনও না কখনও রাজ্যের কয়লা বেল্ট যে সমস্ত জায়গাগুলিকে বলা হয় সেখানের পুলিশের উচ্চ পদস্থ পদে ছিলেন। আর সেই কারণে এই সাত আইপিএসকে জেরা করে সিবিআই ।
অন্যদিকে গত কয়েকদিন ধরে একাধিক জায়গাতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ফের তাঁদের হাতে নতুন তথ্য এসেছে । সেগুলির বিষয়ে জানার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।












Click it and Unblock the Notifications