রাজ্যপাল ধনখড়কে ফোন করে AM-PM-এর গণ্ডগোল বোঝালেন মুখ্যমন্ত্রী মমতা

টুইট দেখেই রাজ্যপালকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ কথাও হয় দুজনের মধ্যে। শুধু তাই নয়, রাজ্যের প্রশাসনিক প্রধান জগদীপ ধনখড়কে বলেন, am শব্দটি টাইপোগ্রাফিকাল ভুল। সর্বত্র pm লেখা। এটা বুঝে নিলেই

রাত দুটোয় বিধানসভার অধিবেশন! টুইট দেখেই রাজ্যপালকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ কথাও হয় দুজনের মধ্যে। শুধু তাই নয়, রাজ্যের প্রশাসনিক প্রধান জগদীপ ধনখড়কে বলেন, am শব্দটি টাইপোগ্রাফিকাল ভুল। সর্বত্র pm লেখা। এটা বুঝে নিলেই ভালো হত...।

গণ্ডগোল বোঝালেন মুখ্যমন্ত্রী মমতা

এরপর নতুন করে মন্ত্রিসভার বৈঠক ডাকা হবে বলেও রাজ্যের সাংবিধানিক প্রধানকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর সেই মতো আগামী ২৮ তারিখ ফের একবার মন্ত্রিসভার বৈঠক বসবে বলে জানা যাচ্ছে। আর সেখানেই নতুন করে প্রস্তাব নেওয়া হবে আর তা রাজ্যপালকে পাঠানো হবে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, এদিন ঘটনার সূত্রপাত এম আর পিএমকে ঘিরে! ঘটনার পরেই টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি লিখেছেন, সংবিধানের ১৭৪ (১) ধারা অনুযায়ী ক্যাবিনেটে সুপারিশ মেনে নেওয়া হচ্ছে। তবে এই সিদ্ধান্তের সমালোচনা করেন রাজ্যপালের টুইটেও। তাঁর মতে, রাত ২টোর সময়ে অধিবেশন সাধারণত ডাকা হয়।

কিন্তু এবার কোনও ইতিহাস রচনার তাগিদ রয়েছে বলে কটাক্ষ ধনখড়ের। একই সঙ্গে রাজ্যপাল মন্ত্রিসভার প্রস্তাব তথা সিদ্ধান্তের প্রতিলিপিও টুইট করা হয়। জানা যায়, ঘটনার পরেই মুখ্যসচিবকে জরুরি তলব করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ঠিক কেন রাত দুটোর সময়ে এভাবে অধিবেশন ডাকা হল সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা তলব করা হয়।

আর এই টুইট দেখার পরেই রাজ্যের সংবিধানিক প্রধানকে ফোন করেন মুখ্যমন্ত্রী। কিন্তু ততক্ষণে কার্যত হৈহৈ কাণ্ড বেঁধে গিয়েছে। শুরু হয়ে যায় রাজনৈতিক তরজাও। রাজ্যপালের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ তোলা হয় তৃণমূলের তরফে। পালটা মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানান বিরোধী দলনেতাও। মুখ্যমন্ত্রীর মতিভ্রম হয়েছে বলে কটাক্ষ ছুঁড়ে দেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি এই ঘটনাকে সাংবিধানিক প্রধানকে অপমান বলেও দাবি করা হয় বিজেপির তরফে।

আর এই বিতর্কের মধ্যেই ধনখড়ের কাছে ফোন যায় মমতার। কোথায় সমস্যা তা বুঝিয়ে তাঁকে বলেন। একই সঙ্গে ছোট্ট বিষয় নিয়ে বাড়াবাড়ি করা নিয়েও একটা বার্তা তিনি দেন।

উল্লেখ্য, রাজ্যপাল-মমতা সংঘাত নতুন কিছু নয়। ইতিমধ্যে রাজ্যপালকে টুইটারে ব্লক করে দিয়েছেন মমতা। কিন্তু এখানেই শেষ নয়, একাধিক বিষয়ে রাজ্যপালকে আক্রমণ শানিয়েছেন। কখনও ঘোড়ার পাল বলে কটাক্ষ করে ছুঁড়ে দিয়েছেন তো আবার পদ্মপাল বলে তোপ দেগেছেন। আর সেই বিতর্কের মধ্যে নয়া এই সংজজন এই ঘটনা।

Recommended Video

রাত দুটোর সময়ে বিধানসভার অধিবেশন ডাকা নিয়ে সুজন চক্রবর্তীর মন্তব্য | Oneindia Bengali

যদিও সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে আলোচনা করে সমস্যা মেটানোর বার্তা দিয়েছিলেন ধনখড়। কিন্তু এরপরেও এই ঘটনায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+