তৃণমূলে যোগ দেওয়ার পর এই প্রথম নবান্নে পা মুকুলের! মমতার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক ঘিরে জল্পনা
বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র চেয়ারম্যান হওয়া নিয়ে এখনও বিতর্ক চলছে। কে হবে এই পদের অধিকারী তা নিয়ে এখনও চর্চা চলছে। ইতিমধ্যে এই পদে মুকুল রায়কে সমর্থন জানাবে তৃণমূল। সাফ জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র চেয়ারম্যান হওয়া নিয়ে এখনও বিতর্ক চলছে। কে হবে এই পদের অধিকারী তা নিয়ে এখনও চর্চা চলছে। ইতিমধ্যে এই পদে মুকুল রায়কে সমর্থন জানাবে তৃণমূল। সাফ জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে পিএসির সদস্য হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন মুকুল রায়। আর এরপরে একাধিক জল্পনা তৈরি হয়েছে।
আর এই জল্পনার মধ্যেই বৃহস্পতিবার সন্ধ্যায় নবান্নে পৌঁছে গেলেন মুকুল রায়। তৃণমূলে যোগ দেওয়ার পর এই প্রথম নবান্নে ঢুকলেন তিনি।

মমতা-মুকুল বৈঠক!
প্রায় আধ ঘন্টারও বেশী সময় ধরে মুকুল রায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়। এমনটাই নবান্নে সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসাবে মুকুল রায়ের নামকে সমর্থন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরেই নবান্নে পৌঁছে যান মুকুল রায়। প্রায় দীর্ঘক্ষণ রাজ্যের প্রশাসনিক প্রধানের সঙ্গে বৈঠক হয়। এরপর নবান্ন ছাড়েন মুকুল রায়। যদিও সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দিতে চাননি প্রাক্তন এই বিজেপি নেতা। কি নিয়ে বৈঠক সে বিষয়েও কি জানাননি মুকুলবাবু।

পিএসি-র চেয়ারম্যান নিয়েও বৈঠক!
পিএসসি চেয়ারম্যান হওয়া নিয়ে একাধিক জটিলতা তৈরি হয়েছে। ইতিমধ্যে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হওয়া নিয়ে সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী। হতে পারে ভোটাভুটি। এই ক্ষেত্রে কীভাবে এগোনো সম্ভব তা নিয়েই হয়তো এদিন বৈঠক হয়েছে বলে খবর। আইনি জটিলতা হলে কীভাবে তা সামাল দেওয়া যাবে সে নিয়ে মূলত এদিন আলোচনা হতে পারে বলে খবর।

মুকুল রায় তো বিজেপির সদস্য!
বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি চেয়ারম্যান কে হবে তা নিয়ে এখনও বিতর্ক রয়েছে। মূলত এই পদে বিরোধী দলের সদস্যকে রাখা হয়। এই পদের জন্যে বিজেপির তরফে অশোক লাহিড়ীর নাম উঠে আসছে। পালটা মুকুল রায়ও এই পদের জন্যে মনোনয়ন জমা দিয়েছে। যা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এই অবস্থায় আজ এই প্রসঙ্গে মমতা বলেন, মুকুল তো এখনও কৃষ্ণনগরের বিজেপি বিধায়ক। তাঁকে সেই কমিটির মাথায় রাখতে সমস্যা কোথায়! ইতিমধ্যে তৃণমূল তাঁকে সমর্থন করবে বলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরেই মমতা-মুকুল বৈঠক রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications