Mamata Banerjee: রথীন হাওড়াটাকে শেষ করে দিয়েছে! কর বাড়ানো নিয়ে চরম ক্ষুব্ধ মমতা
Mamata Banerjee: পুর-পরিষেবা নিয়ে কাগজ নিয়ে চরম অসন্তোষ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়। কর পরিষেবা বাড়ানো সহ, টেন্ডার। একাধিক ইস্যুকে সামনে রেখে তোপ। কার্যত ছাড়লেন না জনপ্রিতিনিধিদেরও। এমনকি হাওড়ার প্রাক্তন মেয়র তথা প্রাক্তন বিজেপি নেতা রথীন চক্রবর্তীকেও আক্রমণ শানালেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
আর এরপরেই তাঁর স্পষ্ট বক্তব্য, লোকাল ভাবে আর কোনও টেন্ডার হবে না। যা হবে কেন্দ্রীয় ভাবে হবে। লোকসভা নির্বাচনে এবার বাংলায় শাসকদল তৃণমূল ভালো ফল করেছে। কিন্তু রাজ্যের বহু পুর এলাকায় পিছিয়ে পড়েছে তৃণমূল (Mamata Banerjee) । যা রীতিমত চাপের শাসকদলের কাছে।

এই অবস্থায় আজ সোমবার রাজ্যের সমস্ত পুরসভার চেয়ারম্যান-পুর আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই বৈঠকে রীতিমত পুর-চেয়ারম্যান এবং সরকারি আধিকারিকদের কাজ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন তিনি। এমনকি টাকা খেয়ে যে এই সব কাজ চলছে তা নিয়েও তোপ দাগেন।
মুখ্যমন্ত্রী বলেন, 'কে খাচ্ছেন জানি না, কিন্তু নিশ্চয় দিয়েই খাচ্ছেন। দুর্নীতি চলছে টেন্ডার নিয়েও। এই বিষয়ে বালির এসডিও অমৃতাকে ভতসনা করেন। বলেন, বালি এসডিও কি করছেন, কেন কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আর বিষয়ে কার্যত বড় টাকার খেলা চলছে তা নিয়েও কড়া বার্তা দেন প্রশাসনিক প্রধান।
বলেন, আমি এই কথাগুলো বলার জন্য মোটেই খুশি নেই, আমি দুঃখিত। এই বিষয়ে কথা বলতে গিয়ে প্রাক্তন মেয়র রথিন চক্রবর্তীকে আক্রমণ করেন। বলেন, হাওড়াটা পুরো শেষ করে দিয়ে যাচ্ছে। একাধিক বিষয়ে নবান্নের অনুমতি না থাকা সত্ত্বেও অনুমতি রথিন দিয়ে যাচ্ছে বলে তোপ। পাশাপাশি হাওড়া এলাকায় একের পর এক জমি দখল নিয়ে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
বৈঠক থেকে তিনি বলেন,'বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে, আপনাদের টাকা নেওয়ার জন্য'। শুধু তাই নয়, কর বসানো হচ্ছে। এক্ষেত্রে পুরসভাগুলি নবান্নের অনুমতি পর্যন্ত নিচ্ছে না। পাশাপাশি বেআইনি নির্মান নিয়ে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া প্রসঙ্গে তিনি এদিনের বৈঠকে আরও বলেন, হাওড়ায় প্রচুর বেআইনি নির্মাণ হচ্ছে। এমন অবস্থা যে অ্যাম্বুলেন্স ঢোকার জায়গা নেই। তা দেখেও সব চুপ। কোনও অ্যাকশন নেওয়া হচ্ছে না। যারা কাজ করছে না, তাদের সরিয়ে দেওয়া হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।
এদিন এই বিষয়ে এদিন মমতা বন্দোপাধ্যায়কে আক্রমণ শানান কেন্দ্রীয় সরকারকেও। বলেন, বাংলায় বিক্রি করে দেওয়ার চক্রান্ত চলছে।












Click it and Unblock the Notifications