জেএনইউ-এর ঘটনা ফ্যাসিস্ট সার্জিক্যাল স্ট্রাইক, একসঙ্গে লড়াইয়ের আহ্বান মমতার

জেএনইউতে রবিবার সন্ধেয় হামলার ঘটনাকে ফ্যাসিস্ট সার্জিক্যাল স্ট্রাইক বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুরের শিক্ষার পরিবেশ ধ্বংসের চক্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

জেএনইউতে রবিবার সন্ধেয় হামলার ঘটনাকে ফ্যাসিস্ট সার্জিক্যাল স্ট্রাইক বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুরের শিক্ষার পরিবেশ ধ্বংসের চক্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। তবে একসঙ্গে লড়াইয়ের ডাক এদিনের সব থেকে উল্লেখযোগ্য ঘটনা।

ছাত্র আন্দোলন থেকেই এসেছেন

ছাত্র আন্দোলন থেকেই এসেছেন

জেএনইউ-এর আন্দোলন এবং হামলা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন, তিনিও ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছেন। ফলে তিনি বিষয়টি বুঝতে পারছেন।

'সংখ্যাগরিষ্ঠতা তাকলেই সব নয়'

'সংখ্যাগরিষ্ঠতা তাকলেই সব নয়'

মুখ্যমন্ত্রী এদিন বলেন, সংখ্যাগরিষ্ঠতা থাকলেই সব নয়। কিন্তু সেই সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের বিরোধিতা করলেই তাঁকে দেশবিরোধী বলা হচ্ছে। পাকিস্তানের সঙ্গে তুলনা করা হচ্ছে। প্রসঙ্গত সিএএ কিংবা ৩৭০ ধারা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী সমালোচনা করেছিলেন। বিজেপির তরফে বলা হয়েছিল ইমরানের সঙ্গে মতের মিল রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।

'ফ্যাসিস্ট সার্জিক্যাল স্ট্রাইক'

'ফ্যাসিস্ট সার্জিক্যাল স্ট্রাইক'

জেএনইউ-এর ঘটনাকে ফ্যাসিস্ট সার্জিক্যাল স্ট্রাইক বলেও বর্ণনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেএনইউতে হামলা নিয়ে তাঁর অভিযোগ, একদিকে পুলিশকে বলা হচ্ছে কোনও ব্যবস্থা না নিতে, অন্যদিকে বহিরাগতরা হামলা চালাচ্ছে।

 যাদবপুরের পরিবেশ ধ্বংসের চক্রান্ত

যাদবপুরের পরিবেশ ধ্বংসের চক্রান্ত

মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করেন, যাদবপুরের পরিবেশ ধ্বংসের চক্রান্ত করা হচ্ছে। প্রসঙ্গত যাদবপুরে নিয়ে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের টানাপোড়েন তৈরি হয়েছিল। যাদবপুরে বিশেষ সমাবর্তনে উপস্থিত থাকলে না পারলেও, কোর্ট বৈঠকে হাজির ছিলেন রাজ্যপাল।

 একসঙ্গে লড়াইয়ের আহ্বান

একসঙ্গে লড়াইয়ের আহ্বান

এদিন মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন। তবে একসঙ্গে বলতে কারা, সেব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+