'সন্ধ্যাদির আবদারে অনেক গান শুনিয়েছি' গীতশ্রীর প্রয়াণে ভেঙে পড়েছেন স্মৃতিমেদুর মমতা
সন্ধ্যাদি নেই! ভাবতেই পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন গীতশ্রী। কিন্তু ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দেওয়াতে আশার আলো তৈরি হয়। অনেকেই ভেবে ছিলেন যে খুব শিঘ্রই হয়তো স্বাভাবিক জীবনে ফিরবেন তিনি। তাঁদের
সন্ধ্যাদি নেই! ভাবতেই পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন গীতশ্রী। কিন্তু ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দেওয়াতে আশার আলো তৈরি হয়। অনেকেই ভেবে ছিলেন যে খুব শিঘ্রই হয়তো স্বাভাবিক জীবনে ফিরবেন তিনি। তাঁদের মধ্যে ছিলেন বোন মমতাও।

ফলত সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যু সংবাদ মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে তাঁর। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজ্যর প্রশাসনিক প্রধান বলেন, খুবই দুঃখের খবর। আমি ভাবতেই পারিনি যে উনি মারা যাবেন। একদিনের মধ্যেই...কান্নায় বুজে এল মুখ্যমন্ত্রী মমতা গলা। ভারক্রান্ত তিনি। কিন্তু এরপরেও বলে চললেন। অনেক স্মৃতি জড়িয়ে তাঁর সঙ্গে যে।
মমতা বলেন, বাচ্চাদের মতো হয়ে গিয়েছিলেন। আমাকে ফোন করতেন। বলতেন একটা গান শোনা। বলতাম আমি আপনাকে গান শোনাব...জেদ ধরতেন, হ্যাঁ তোকেই শোনাতে হবে। আবদারে অনেক গান শুনিয়েছি। মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।
কথোপকথনে এদিন সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া একাধিক গানের কথা উল্লেখ করেন। বলেন, সন্ধ্যাদির সময়কার আর কেউ বেঁচে নেই। তিনিই আমাদের কাছে সব ছিল। মমতার কথায়, সন্ধ্যা দি তো আমাদের স্বর্ণ সন্ধ্যা।
এদিন তিনি আরও জানিয়েছেন, কালকেই আমার কাছে একটা খবর এসেছিল। বিশেষ করে অপারেশনটা করার পরে কিছু শারীরিক সমস্যা হচ্ছে। কিন্তু এত তাড়াতাড়ি যে অবনতি হবে তা কিছুতেই ভাবতেই পারেনি। এমনকি বিশেষ এক ডাক্তার আনার কথাও ভাবা হয়েছিল বলেও জানান মুখ্যমন্ত্রী।
কিন্তু এত নিয়ম মেনে জীবন কাটাতেন, তারপরও যে কী হয়ে গেল, ভাবতে পারছি না। কোভিডের কারণে বেশ কিছু প্রতিবন্ধকতা ছিল।
তবে এদিন এক টেলিভিশনে সাক্ষাৎকার দিতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও জানান, সম্প্রতি করোনাটা সেরে গিয়েছিল। রক্তচাপও অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ কোথা থেকে কী হয়ে গেল ভাবতে পারছি না। তবে তাঁর শেষকৃত্যু তিনি ফিরলেই যে হবে তা এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
একাধিক কর্মসূচিতে এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন তিনি। এখনি তাঁর ফেরা সম্ভব নয়। তবে কাল বুধবার যেভাবেই হোক ফিরবেন বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সন্ধ্যা হলেও কলকাতায় আসবেনই। আর এরপরেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গীতশ্রীকে সম্মান জানানো হবে বলে জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
Recommended Video
অন্যদিকে তিনি জানিয়েছেন, আজ রাতে পিস হাভেনেই থাকবে সন্ধ্যা মুখোপাধ্যায়ের দেহ। তবে আগামীকাল ১২ টা থেকে রবীন্দ্র সদনেই শায়িত থাকবে গীতশ্রীর নিথর দেহ। সেখানে তাঁর অসংখ্য অনুগামী শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। বিকেল পাঁচটার পর শেষ যাত্রায় এগিয়ে যাবে শিল্পীর দেহ। আর সেই সময়ে উপস্থিত থাকবেন মমতাও।












Click it and Unblock the Notifications