West Bengal CM on RG Kar Case: কলকাতা পুলিশকে রবিবার পর্যন্ত চূড়ান্ত সময়সীমা, না হলে CBI: মমতা
West Bengal CM on RG Kar Case: কলকাতা পুলিশকে রবিবার পর্যন্ত চূড়ান্ত সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে তদন্তের কিনারা না হলে তদন্তভার সিবিআইকে দিয়ে দেওয়া হবে। নির্যাতিতার বাড়ি গিয়ে এমনটাই জানালেন প্রশাসনিক প্রধান।
তবে তদন্তের জন্য যে কলকাতা পুলিশ বেস্ট তাও এদিন বুঝিয়ে দিয়েছেন অবশ্য। একই সঙ্গে সিবিআই'য়ের সাফল্য রেট নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্র্যী। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে (West Bengal CM on RG Kar Case)।

ঘটনার প্রায় কয়েকদিন কেটে গিয়েছে। আজ সোমবার সকালেই মৃত জুনিয়ার চিকিৎসকের বাড়ি যান মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তাঁরা। একাধিক ইস্যুতে কথা হয়েছে বলেই খবর। এরপরেই বাড়ির বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনায় দোষীদের কড়া শাস্তির কথা বলেন। এমনকি ফাঁসির সাজার দাবিও জানানো হবে বলেন।
মুখ্যমন্ত্রী বলেন, এই ঘটনা একেবারে 'ন্যক্কারজনক এবং অমানবিক'। ঘটনার সঙ্গে যুক্ত কাউকে ছাড়া হবে না। তাদের সবাইককে ফাস্টট্র্যাকের আওতায় নিয়ে ফাঁসির সাজার আবেদন জানানো হবে। তবে কীভাবে এই ঘটনা তা এখনও স্পষ্ট হচ্ছে না বলে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।
তাঁর কথায়, এত নার্স, নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটল এখনও বুঝতে পারছি না। তবে পরিবার ]এবং আমার মনে হচ্ছে ভিতরের কেউ জড়িত থাকতে পারে। এই বিষয়টি পুলিশ খতিয়ে দেখবে। সবাইকে ডেকে জেরা করা হবে। এমনকি প্রথম যে পরিবারকে ফোন করে খবর দেন, তাঁকেও জেরা করা হবে বলে জানিয়েছেন প্রশাসনিক প্রধান।
#WATCH | Kolkata | On RG Kar Medical College and Hospital incident, West Bengal CM Mamata Banerjee says, "The day I got to know about the incident from Kolkata Police Commissioner, I told him that it is a sad incident and immediate action should be taken and a fast-track court… pic.twitter.com/1ircRdihU7
— ANI (@ANI) August 12, 2024
আর এই বিষয়ে কথা বলতে গিয়েই ঘটনার তদন্তে পুলিশকে কার্যত চরম সময়সীমা বেঁধে দেন। জানান, কলকাতা পুলিশ ঘটনার তদন্ত করছে। কিন্তু রবিবারের মধ্যে তদন্ত শেষ না হলে সিবিআইকে তদন্তভার তুলে দেওয়া হবে। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের সাফল্য নিয়েও প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বলেন, তাপসী মালিক থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরির মামলাও সিবিআইকে দেওয়া হয়। কিন্তু তা এখনও কিনারা করতে পারেনি। কিন্তু কিছু ক্ষেত্রে মানুষের সন্তুষ্টির জন্য সিবিআইকে তদন্তভার দেওয়ার কথা জানান। তবে ঘটনার তদন্তে কলকাতা পুলিশ বেস্ট বলে মনে করেন মুখ্যমন্ত্রী। জানান, পুলিশের বেস্ট অফিসারদের এই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications