পদোন্নতি থেকে নিউ টাউনে জমি, দায়িত্ব বাড়ল কোয়াক ডাক্তারদের! একের পর এক বড় ঘোষণা মমতার
রাজ্যে ডাক্তার, নার্সদের অভাব রয়েছে। মেনে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এর আগে বহুবার এই বিষয়ে কথা বলেছেন তিনি। এমনকি ডাক্তার, নার্সদের অভাবের বিষয়টিও মেনে নিয়েছেন। এদিন ফের একবার সেই স্বীকারোক্তি শোনা গেল রাজ্যের প্রশ
রাজ্যে ডাক্তার, নার্সদের অভাব রয়েছে। মেনে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এর আগে বহুবার এই বিষয়ে কথা বলেছেন তিনি। এমনকি ডাক্তার, নার্সদের অভাবের বিষয়টিও মেনে নিয়েছেন। এদিন ফের একবার সেই স্বীকারোক্তি শোনা গেল রাজ্যের প্রশাসনিক প্রধানের মুখে।
তবে এই মুহূর্তে ডাক্তার, নার্সদের কাজে উৎসাহ বাড়াতে একগুচ্ছ ঘোষণা তাঁর।

শুধু তাই নয়, ডাক্তার, নার্সের অভাবে পূরণে দিলেন সুরাহা। আজ বৃহস্পতিবার এসএসকেএমে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক ১০ থেকে ১৫ দিন অন্তর এবার থেকে এসএসকেএম হাসপাতালে বসবেন বলে আগেই জানিয়েছিলেন তিনি। স্বাস্থ্য দফতরে যেহেতু সবসময় যাওয়া সম্ভব হয়না সেই কারনে এই সিদ্ধান্ত নেন তিনি।
আর সেই মতো এদিন হাসপাতালে গিয়ে বৈঠক করেন স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে। যেখানে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় এদিন। তবে বৈঠক শেষে বেরিয়ে এসে মমতা বলেন, এটা সত্যি রাজ্যে ডাক্তার, নার্সের অভাব রয়েছে। চাইলেই তো আর পাওয়া যাবে না। পড়াশুনা করে ট্রেনিং নিয়ে আসতে হয়। আর এই পরিস্থিতিতে কোয়াক ডাক্তারদের গুরু দায়িত্ব দিতে চলেছেন তিনি।
মমতা বলেন, যারা ভাল কাজ করছেন, তাঁদের স্বীকৃতি দিয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কাজে লাগানো হবে। তিনি মনে করেন, এদের দিয়ে অন্তত প্রাথমিক চিকিৎসার কাজটা হয়ে যাবে। তবে এই বিষয়ে স্বাস্থ্য দফতরকে নির্দিষ্ট গাইডলাইন তৈরি করতে বলেন মমতা।
অন্যদিকে ডাক্তার, নার্সদের কাজে আরও উৎসাহ দিতে একগুচ্ছ বড় ঘোষণা করেন তিনি। মমতার মন্তব্য, রাজ্যের চিকিৎসক ও নার্সদের বাড়ি তৈরির জন্য বিনামূল্যে জমি দেবে রাজ্য সরকার। এই প্রকল্পে হিডকোর চেয়ারম্যান ফিরহাদ হাকিমকে ১০ কাঠা জমি বরাদ্দ করতে বলেন তিনি। যাতে সেখানে ডাক্তার ও নার্সদের আবাসন তৈরি করা যায়। পাশাপাশি নার্সদের পদোন্নতিও নিয়েও এদিন কথা বলেন মুখ্যমন্ত্রী।
তিনি জানান, যেসব নার্সরা অনেকদিন ধরে কাজ করছেন। অভিজ্ঞতা সুবিশাল। রাজ্য সরকার তাঁদের পদোন্নতি করবে। নার্স থেকে 'প্র্যাক্টিশনার সিস্টার' হিসাবে তাঁদের পদোন্নতি হবে বলে ঘোষণা করেন তিনি। তবে এই বিষয়েও স্বাস্থ্য দফরতরকে নির্দিষ্ট গাইডলাইন তৈরির কথা বলেন মমতা।
অন্যদিকে ডাক্তারদের চাহিদা প্রাথ্যমিক ভাবে কোয়াক ডাক্তাররা মেটালেও নার্সদের ক্ষেত্রেও একটা বিশাল জায়গা ফাঁকা রয়েছে। আর সেদিকে তাকিয়ে ছেলে নার্স রাজ্য সরকার নিয়োগ করবে বলে জানিয়েছেন মমতা। এছাড়াও এদি স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজতে আরও বেশ কয়েকটি ঘোষণা করেন তিনি।
তবে এদিনের বৈঠকে রাজ্যের তৃতীয় ওয়েভ নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। থার্ড ওয়েভ সামলাতে প্রথম থেকে তৎপর সরকার। গত কয়েকদিন আগে মুখ্যসচিব সমস্ত জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেই বিষয়েও এদিন খোঁজখবর নেন মমতা বন্দ্যোপাধ্যায়।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications