ভারতী ঘোষকে হাজিরার জন্য সমন সিআইডি-র! সামনে না আসায় উঠছে প্রশ্ন

দফতরে হাজিরা দেওয়ার জন্য প্রাক্তন আইপিএস ভারতী ঘোষকে সমন পাঠাল সিআইডি। ৬ ফেব্রুয়ারি মধ্যে ভারতী ঘোষকে ভবানীভবনে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

দফতরে হাজিরা দেওয়ার জন্য প্রাক্তন আইপিএস ভারতী ঘোষকে সমন পাঠাল সিআইডি। ৬ ফেব্রুয়ারি মধ্যে ভারতী ঘোষকে ভবানীভবনে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতী ঘোষকে হাজিরার জন্য সমন সিআইডি-র! সামনে না আসায় উঠছে প্রশ্ন

সোমবার সাতসকালে ভারতী ঘোষের নাকতলার বাড়িতে হাজির সিআইডি। ৬ ফেব্রুয়ারি মধ্যে ভবানীভবনে হাজিরা দেওয়ার সমন নিয়ে সেখানে হাজির হয় সিআইডি। পরিবারের সদস্যদের হাতে সমন ধরানোও হয়। এব আগে দাসপুর থানায় প্রতারণা মামলার প্রেক্ষিতে গ্রেফতার করা হয় সোনার ব্যবসায়ী বিমল ঘোড়ইকে। নাকতলা-সহ ভারতী ঘোষের একাধিক আস্তানায় তল্লাশি চালায় সিআইডি। নাকতলায় তল্লাশির কথা স্বীকার করলেও, সেটা কার বাড়ি তার জবাব দেননি ডিআইজি সিআইডি নিশাদ পারভেজ।

এদিকে, কলকাতার বাইরে থাকা ভারতী ঘোষ জানান, কোনও রকম কাগজপত্র ছাড়াই তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছে সিআইডি। তাঁর স্বামীকেও হেনস্থার অভিযোগ করেছিলেন ভারতী ঘোষ।
সূত্রের খবর, এরই মধ্যে ভারতী ঘোষের প্রশ্ন এরা পুলিশ না ডাকাত। মাদুরদহের ফ্ল্যাটে দ্বিতীয়বার অভিযান প্রসঙ্গে ভারতী ঘোষ বলেন, ফ্ল্যাটের মালিক হওয়া সত্ত্বেও অভিযানের আগে তাঁকে জানানো হয়নি। সার্চ ওয়ারেন্ট না দিয়ে তল্লাশির অভিযোগ করেছেন ভারতী ঘোষ।

যদিও এতকিছুর মধ্যেও দিনের পর দিন ভারতী ঘোষের কলকাতার বাইরে থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন তিনি সামনে আসছেন না তা নিয়ে প্রশ্ন উঠছে।

ভারতী ঘোষকে হাজিরার জন্য সমন সিআইডি-র! সামনে না আসায় উঠছে প্রশ্ন

মাস তিনেক আগেও অভিযোগের অভিমুখ ছিল অন্য। পশ্চিম মেদিনীপুরে বিরোধীদের মামলা ফাঁসানো থেকে পুরসভা দখল, বিরোধীরা সবেতেই ভারতী ঘোষের বিরুদ্ধেই অভিযোগ করতেন। মানস ভুঁইয়াকে খুনের মামলায় ফাঁসানো তাঁরই কীর্তি বলে অভিযোগ বিরোধীদের। সেই ভারতী ঘোষই এখন রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ করায় বিরোধীদের প্রশ্ন ভারতী ঘোষ এবং রাজ্য প্রশাসনকে নিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+