রাজস্থান 'লাভ জিহাদ' ঘটনায় এরাজ্যের শ্রমিকের মৃত্যুতে এই প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর
রাজস্থানের রাজসামন্দে 'লাভ জিহাদ' -এর অভিযোগে এক মধ্যবয়সী আফরাজুল খানকে হত্যা করা হয় নারকীয়ভাবে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজস্থানের রাজসামন্দে 'লাভ জিহাদ' -এর অভিযোগে এক মধ্যবয়সী আফরাজুল খানকে হত্যা করা হয় নারকীয়ভাবে। ঘটনার ভিডিও মুহুর্তে চাউর হয় ইন্টারনেটে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘটনার প্রেক্ষিতে একটি টুইট বার্তায় তিনি নিজের প্রতিক্রিয়া তুল ধরেন।

টুইট বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ' বাংলার এক শ্রমিকের রাজস্থানে নারকীয় হত্যার ঘটনার তীব্র নিন্দা করছি। মানুষ এত নৃশংস কী করে হতে পারে। দুঃখিত। '
We strongly condemn the heinous killing of a labourer from Bengal in Rajasthan. How can people be so inhuman. Sad
— Mamata Banerjee (@MamataOfficial) December 7, 2017
ঘটনা প্রতিক্রিয়া জানিয়েছেন রজানতৈতিক নেতা তথা আইনজীবী প্রশান্ত ভূষণও।
Shocking! Another Muslim burnt alive in Rajasthan. These ghastly murders in the name of 'Gauraksha' & 'love Jihad' by goons are abetted by a complicit State machinery, esp in BJP ruled States https://t.co/Xcpl8NyYmf
— Prashant Bhushan (@pbhushan1) December 7, 2017
এদিকে, ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে মালদহের কালিয়াচকের সৈয়দপুরের শেখ পাড়ায়। এখানকারই বাসিন্দা আফরাজুল খান। গত বছর কুড়ি ধরে রাজস্থানে শ্রমিকের কাজ করতেন বছর ছেচল্লিশের আফরাজুল। বাড়ির দাবি সম্প্রতি কাজ করছিলেন কাকরোলি গ্রামে।
উল্লেখ্য, এর আগে আফরাজুল খানকে কুপিয়ে খুন করে তাঁকে আগুনে পুড়িয়ে দেয় অভিযুক্ত শম্ভুনাথ রায়গড়। সেই ভিডিও ইন্টারনেটে ছড়াতেই হয়ে ওঠে ভাইরাল। উল্লেখ্য, সেই ভিডিওতে শম্ভুনাথ দাবি করেন যে কেউই 'লাভ জিহাদ' কে উৎসাহ দেবে , তারই ভাগ্যে এই পরিণতি জুটবে।












Click it and Unblock the Notifications